স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে হাসির খোরাক পাকিস্তানের ক্রিকেটার কামরান আকমল
সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হলেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান কামরান আকমল। আজ ১৪ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। মধ্যরাত নাগাদই দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন কামরান। আর তাতেই বিপত্তি। এমন বানান ভুল যা দেখলে লজ্জা পাবেন তাঁর সন্তানরাও। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়েরও শিকার হয়েছেন কামরান।

পাকিস্তানের ক্রিকেটারদের অনেকেই ভালো ইংরেজি বলতে পারেন না। অনেক সময়ই দেখা গিয়েছে, টসের সময় বা ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় পাকিস্তানের ক্রিকেটাররা ইংরেজিতে অস্বস্তি বোধ করায় উর্দুতেই কথা বলেন। যদিও এখনকার ক্রিকেটারদের মধ্যে সেই সমস্যা অনেকটাই কম। কামরান আকমল নিজেও ইংরেজি ভালো বলতে পারেন না। তাঁর ইংরেজি জ্ঞানেরও যে কতটা খারাপ দশা তা প্রমাণ হল আরও একবার।
— Kamran Akmal (@KamiAkmal23) August 13, 2021
টুইটার অ্যাকাউন্টে অবশ্য মাঝেমধ্যে নানা পোস্ট করে থাকেন কামরান, ক্যাপশন লেখেন। যদিও তার ইংরেজি ভুলের নজির আগেও আছে। এবার তিনি এমন বানান ভুল করেছেন যা একজন আন্তর্জাতিক ক্রিকেটারের কাছে একেবারেই কাম্য নয়। Independence লিখতে গিয়ে তিনি লিখে বসেছেন 'Indepence'। এমনকী এতটাই খারাপ অবস্থা যে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েও সেই পোস্টটি তুলেও নেননি তিনি। ইন্ডিপেন্ডেন্স লেখার সময় ডি, এ ও এন বাদ দিয়ে তিনি লিখেছেন ইন্ডিপেন্স! স্বাভাবিকভাবেই এটা নিয়ে নেটাগরিকরা শুরু করেছেন মস্করা।
Dear Kamran Akmal, it's Independence Day not Indepence day, kya yaar humesha beijjati karate ho, aap na google keyboard with autocorrect use kiya karo shayad galatiyan kam ho aap se 😊
— Musannif Azam (@musannif_azam) August 14, 2021
কেউ লিখেছেন, ইংরেজির বড় শিক্ষক হিসেবে নিজেকে প্রমাণ দিলেন কামরান। কেউ আবার কামরানকে কটাক্ষ করতে মজার মেজাজে বলেছেন, ব্রিটিশরা আমাদের উপর যা অন্যায় করেছে তাতে তাদের এই শব্দগুলির ভুল বানান লিখে আপনি দারুণভাবে সেই প্রতিশোধ নিলেন! কারও কথায়, এমন বানান দেখেই ব্রিটিশরা পালিয়েছিল! কোনও ক্রিকেট ভক্ত ট্রোল করতে গিয়ে লিখেছেন, উমর আকমলের দাদা কামরানের কাছে এটাই প্রত্যাশিত। তিনি যেভাবে ক্যাচ ফেলায় পারদর্শী তাতে তিনটি অক্ষর একটা শব্দ থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে এতে অবাক হওয়ার কিছু নেই।
Indepence Day..😆😆
— ArindamBandyopadhyay (@Arindam04051995) August 14, 2021
New Dictionary of Pakistan must be written by Kamran akmal.😆😆
কামরান আকমলের টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় ২০০২ সালে। টি ২০ আন্তর্জাতিক অভিষেক ২০০৬ সালে। ২০১০ সালের পর টেস্ট দলে জায়গা পাননি। ২০১৭ সাল অবধি পাকিস্তানের সীমিত ওভারের দলে ছিলেন। অবসরও ঘোষণা করেননি, তবে ৩৯ পেরনো কামরানের আর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরিস্থিতি নেই। পাকিস্তান সুপার লিগে শেষ খেলেছেন, তাঁর দল ফাইনালও খেলেছিল গত জুনে। ৫৩টি টেস্টে কামরান আকমলের রান ২৬৪৮, সর্বাধিক অপরাজিত ১৫৮, ছটি শতরান ও ১২টি অর্ধশতরান রয়েছে। একদিনের আন্তর্জাতিকে ১৫৭টি ম্যাচে রান ৩২৩৬, সর্বাধিক ১২৪, শতরান পাঁচটি, অর্ধশতরান ১০টি। ৫৮টি টি ২০ আন্তর্জাতিকে ৯৮৭ রান করেছেন, সর্বাধিক ৭৩। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ হাজারের বেশি রান রয়েছে, লিস্ট এ-তে ৯ ও টি ২০-তে ৬ হাজারের বেশি রান করেছেন। টেস্টে ১৮৪টি ক্যাচ ধরেছেন এবং স্টাম্পিং ২২টি। ওয়ান ডে-তে সেই সংখ্যা যথাক্রমে ১৫৭ ও ৩১। টি ২০ আন্তর্জাতিকে ২৮টি ক্যাচ ও ২২টি স্টাম্প আউট করেছেন।
Good Morning 🥰🙏
— Lt.Gan Asif Ghufoor.🇵🇰 (@Naanofficial2) August 14, 2021
HAPPY "Indepence" Day #14thAugustBlackDay
Kamran Akmal Ultra Max pro Team😭😭🤣🤣 pic.twitter.com/zFVoor7nCI
তবে কামরান আকমলের খেলায় ধারাবাহিকতা বিশেষ ছিল না। এমনকী ভালো মানের স্পিনারদের বোলিংয়ে কিপ করতে গিয়ে নাজেহালও হতেন। যার খেসারত দিতে হয়েছে পাকিস্তানকে। ২০০৯-১০ সালে কামরান চারটি ক্যাচ ফেলায় এবং একটি রান আউট মিস করায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের আশা জাগিয়েও হারতে হয়েছিল পাকিস্তানকে। এরপর শৃঙ্খলাজনিত কারণে তাঁকে জরিমানা-সহ শাস্তিও দিয়েছিল পিসিবি। কামরান এবার যে ভুল করলেন তা প্রাথমিক স্কুলের বাচ্চারাও করবে না। ফলে ফের দেশের লজ্জাই বাড়ালেন কামরান, হলেন হাসির খোরাক।
Dear Kamran Akmal, it's Independence Day not Indepence day, kya yaar humesha beijjati karate ho, aap na google keyboard with autocorrect use kiya karo shayad galatiyan kam ho aap se 😊
— Musannif Azam (@musannif_azam) August 14, 2021
Kamran Akmal be like :
— Nikhil (@N_4_Nick) August 14, 2021
Indepence #HappyBirthdayBeta #PakistanIndependenceDay #pakistan pic.twitter.com/4Hd8bzHDsh












Click it and Unblock the Notifications