এমএস ধোনি বিদায়ের এক বছরে আবেগতাড়িত বিসিসিআই সহ ক্রিকেট দুনিয়া, সরব ফ্যানরা

এক বছর আগের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এমএস ধোনি।

এক বছর আগের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। চোখের পলকে কেটে গেল একটা বছর। করোনা বিধ্বস্ত যে বছরে পাল্টে গিয়েছে ক্রিকেট সংক্রান্ত অনেক রেকর্ড ও পরিসংখ্যান, সেখানে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের অভাব যে অনুভূত হয়েছে তা সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই টের পাওয়া যায়। ধোনি বিদায়ের এক বছরে নেট দুনিয়ায় সক্রিয় হয়েছে বিসিসিআই, আইসিসি সহ গোটা ক্রিকেট দুনিয়া। আবেগতাড়িত হয়েছেন ফ্যানরা।

এক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়

এক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়

২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে মাহি এত বছরের সমর্থনের জন্য ক্রিকেট ফ্যানদের ধন্যবাদ জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি নিজের অবসরের ঘোষণাও দিয়েছিলেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ড স্কোরে অমিতাভ বচ্চনের বিখ্যাত 'কাভি কাভি' সিনেমার ম্যায় পাল দো পাল কা শায়ার হু গান বাজিয়ে ক্রীড়াপ্রেমীদের কাঁদিয়েছিলেন দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক। ২০১৯ সালের ৯ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ওই ম্যাচের পর এমএস-কে আর টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামতে দেখা যায়নি। যদিও ২০২০ সালের আইপিএলে স্বমহিমায় দেখা গিয়েছিল ধোনিকে। ২০২১ সালের আইপিএলেও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন মিস্টার কুল। একই দিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য সুরেশ রায়না। তাঁর অভাবও অনুভূত হচ্ছে।

আবেগাপ্লুত ক্রিকেট দুনিয়া

মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের এক বছর পূর্তিতে আবেগতাড়িত হয়েছে সোশ্যাল মিডিয়া। রবিবার ধোনিকে নিয়ে একটি টুইট করেছে বিসিসিআই। যেখানে এমএসকে নেতা, কিংবদন্তি ও অনুপ্রেরণা বলে সম্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের মুহু্র্তে ধোনি লিখেছিলেন, '১৯২৯ ঘণ্টা থেকে তিনি অবসৃত হয়েছেন বলে ভাব হোক'। সেই কথার নবউত্থাপন ঘটেছে আইসিসি-র টুইটে। সঙ্গে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের ভিডিও পোস্ট করেছে বিশ্বেক সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। যেখানে ধোনির নিয়ে স্মৃতিচারণ করতে শোনা গিয়েছে রথী-মহারথীদের।

ধোনিতে আমোদিত সোশ্যাল মিডিয়া

গত এক বছরে বিশ্বের ক্রিকেট মানচিত্রে অনেকগুলি পরিবর্তন সাধিত হয়েছে। পরিবর্তন এসেছে বিশ্ব ক্রিকেটের পরিসংখ্যান ও রেকর্ডে। তাতে মহেন্দ্র সিং ধোনির নাম অন্তর্ভূক্ত নেই ভেবেই দুঃখিত হয়েছে সোশ্যাল মিডিয়া। জাতীয় দলের জার্সিতে ধোনির গড়া কীর্তিগুলির দিকে তাকিয়ে আবেগাপ্লুত হয়েছে সোশ্যাল মিডিয়া। একই দিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সুরেশ রায়নাও। দুই ক্রিকেটারকে নিয়েই বিশেষ টুইট করেছে চেন্নাই সুপার কিংস। ধোনিকে নিয়ে পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স থেকে বিশ্বের ক্রিকেট প্রেমী, বিশেষজ্ঞদের একটা বিরাট অংশ।

এমএস ধোনির কেরিয়ার

এমএস ধোনির কেরিয়ার

দেশের হয়ে ৯০টি টেস্ট, ৩৫০টি ওয়ান ডে ও ৯৮টি টি২০ ম্যাচ খেলেছেন এমএস ধোনি। তিন ফর্ম্যাটে তাঁর ব্যাট থেকে যথাক্রমে ৪৮৭৬, ১০৭৭৩ ও ১৬১৭ রান এসেছে। তিন ফর্ম্যাট মিলিয়ে এমএস ধোনির আন্তর্জাাতিক শতরান সংখ্যা ১৬। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ, ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ও ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের অধিনায়ক উইকেটের পিছিনে দাঁড়িয়ে ৬০০-এর বেশি ক্যাচ নিয়েছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+