IND vs ENG: স্টোকসের শততম ম্যাচ, পেস আক্রমণে শক্তি বৃদ্ধি করেই রাজকোটে নামছে ইংল্যান্ড, প্রথম একাদশে কারা?
বৃহস্পতিবার শুরু হবে রাজকোট টেস্ট। পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। হায়দরাবাদে প্রথম টেস্টে জিতেছে ইংল্যান্ড। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টটা জিতে সমতায় ফিরিয়েছে ভারত। প্রথম দুই টেস্টের মতোই তৃতীয় টেস্টেও ম্যাচের একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দি ইংল্যান্ড দল। ব্রিটিশদের দলে একটি পরিবর্তন হয়েছে। শোয়েব বসিরের জায়গায় দলে এসেছেন মার্ক উড। অধিনায়ক বেন স্টোকস রাজকোটে শততম ম্যাচ খেলতে নামছেন।
জ্যাক লিচ চোটের কারণে সিরিজের বাকি ম্যাচ গুলি খেলতে পারবেন না। দুই স্পিনার টম হার্টলি এবং রেহান আহমেদকে দলে রেখেছে ইংল্যান্ড দল। পেস আক্রমনে অ্যান্ডারসনের সঙ্গী করা হল মার্ক উডকে।প্রথম দুটি টেস্টের প্রতিটিতে মাত্র একজন পেসার খেলিয়েছে, উড হায়দরাবাদে প্রথম ম্যাচে এবং বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচে জেমস অ্যান্ডারসন খেলেন। ইংল্যান্ড রাজকোটে উইকেট কিছুটা পেস সহায়ক দেখেই তারা এই সিরিজে প্রথমবারের মতো দু'জন পেসার নিয়ে মাঠে নামবে

বুধবার ইংল্যান্ড বিকেলে অনুশীলনের আগেই করবে একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দল। অর্থ্যাত দল নিয়ে কোনও লুকোছাপা রাখছে না ইংল্যান্ড দলকেন অতিরিক্ত পেসার খেলানো হচ্ছে? এই প্রসঙ্গে ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে ব্রিটিশ অধিনায়ক বলেন, আমরা এখানে যে শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলাম তা থেকে কিছুটা শিক্ষা নিয়েছিলাম, যদিও অনেক দিন আগে সেই ম্যাচ হয়েছিল, ফ্ল্যাট উইকেট ছিল থখন। আজকের দিকে তাকালে, আমি মনে করি এটি একটি ভাল উইকেট। এই ম্যাচে একটি অতিরিক্ত সিমার আমরা নিয়ে এসেছি কারণ আমরা মনে করি অতিরিক্ত পেসার থাকলে জয়ের সম্ভাবনা এই ম্যাচে বেশি থাকবে।'
রাজকোটে নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। যদিও নিজের মাইলস্টোন নিয়ে খুব বেশি ভাবছেন না এই ইংরেজ ক্রিকেটার। তাঁর কথায়, , "প্রত্যেকটা টেস্টই গুরুত্বপূর্ণ। শুধু এটা নয়, পরের টেস্টও গুরুত্বপূর্ণ। যেটা আমার ১০১তম হতে চলেছে। আমার কাছে এটা একটা টেস্ট ম্যাচ ছাড়া আর কিছুই না।"
একইসঙ্গে ব্রিটিশ ক্যাপ্টেন বলেছেন, "আমি কত দিন ধরে খেলতে পারছি সেটাই বোঝা যায় এর থেকে। কিন্তু আমার কাছে ৯৯, ১০০ বা ১০১-এর মধ্যে আলাদা কোনও ব্যাপার নেই। নেহাতই একটা সংখ্যা।’ ম্যাচের আগের দিন বিকালে অনুশীলন করে ইংল্যান্ড দল।
ইংল্যান্ডের প্রথম একাদশ- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, টম হার্টলি, রেহান আহমেদ, মার্ক উড, জেমস অ্যান্ডারসন।












Click it and Unblock the Notifications