নয়া বিশ্বকাপ রেকর্ড : কপিল দেবকে টপকালেন ধোনি, ভারত নয়া শিখরে
হ্যামিলটন, ১০ মার্চ : আয়ারল্যান্ডকে হারানোর সঙ্গে সঙ্গে নয়া উচ্চতায় পৌছল ভারত এবং ভারতীয় অধিনায়ক এম এস ধোনি। অধিনায়ক ধোনি টপকে গেলেন ভারতের প্রথম বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়ক কপিল দেবকে। এদিন আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ভারত।
বিশ্বকাপ ২০১৫-এ এই নিয়ে টানা পঞ্চম ম্যাচে জয়ী হল ধোনি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

বিশ্বকাপ ইতিহাসে এই নিয়ে টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়ল ভারত। টানা ৯টি ম্যাচে জয়ের ধারা অব্যাহত ভারতের। ১৯৭৫ সালে এবং ১৯৭৯ সালে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের। ভারতের সেরা ছিল ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ৮ টি ম্যাচের টানা জয়।
যদিও বিশ্বকাপে সবচেয়ে বেশি টানা জয়ের যে রেকর্ড অস্ট্রেলিয়ার রয়েছে তা ভাঙাটা বেশ কষ্টসাধ্য। ১৯৯৯ সাল থেকে ২০১১ সালের মধ্যে ২৫ টি ম্যাচে টানা জয়েক রেকর্ড রয়েছে অসিদের। যদিও অধিনায়ক ধোনি এখনও খেলছেন।
এর পাশাপাশি ভারতের সফলতম অধিনায়কের তকমা পেয়ে গেলেন ধোনি। বিশ্বকাপ অধিনায়ক ধোনির নেতৃত্বে হিসাবে ১২ তম জয় এল ভারতের। কপিল দেবের রেকর্ড ছিল ১১ টি ম্যাচে জয়। যা এতদিন সর্বোচ্চ ছিল। কপিলকে টপকে নয়া রেকর্ড কায়েম করলেন ধোনি।
ধোনি এবং কপিল দেব হল এমন দুই ভারতীয় অধিনায়ক যাদের নেতৃত্বে দল বিশ্বজয়ী হয়েছে। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্ব জয় পেয়েছিল ভারত। ২০১১ সালে ধোনির নেতৃত্বে।
ভারতীয় অধিনায়ক হিসাবে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড (১০ মার্চ, ২০১৫ পর্যন্ত)
- ১২টি ম্যাচ, অধিনাক এম এস ধোনি (খেলা - ১৪, হার - ১ টি, টাই - ১) ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে
- ১১টি ম্যাচ, অধিনায়ক কপিল দেব (খেলা - ১৫, হার - ৪ টি)
- ১০টি ম্যাচ, অধিনায়ক মহম্মদ আজহারুদ্দিন (খেলা - ২৩, হার - ১২ টি, অমীমাংসিত - ১) ১৯৯২, ১৯৯৬,১৯৯৯
- ৯টি ম্যাচ, অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (খেলা -১১ টি, হার ২টি) ২০০৩ সাল
বিশ্বকাপে টানা ৯ ম্যাচে ভারতের জয় (২০ মার্চ ২০১১ থেকে ১০ মার্চ ২০১৫)
১. ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারাল ভারত (২০ মার্চ, ২০১১)
২. অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল ভারত (২৪ মার্চ, ২০১১, কোয়ার্টার ফাইনাল)
৩. পাকিস্তানকে ২৯ রানে হারাল ভারত (৩০ মার্চ, ২০১১, সেমিফাইনাল)
৪. শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারাল ভারত (২ এপ্রিল, ২০১১ -ফাইনাল)
৫.পাকিস্তানকে ৭৬ রানে হারাল ভারত (১৫ ফেব্রুয়ারি, ২০১৫)
৬. দক্ষিণ আফ্রিকাকে ১৩০ রানে হারাল ভারত (২২ ফেব্রুয়ারি, ২০১৫)
৭. সংযুক্ত আরব আমিরশাহীকে ৯ উইকেটে হারাল ভারত (২৮ ফেব্রুয়ারি, ২০১৫)
৮. ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারাল ভারত (৬ মার্চ. ২০১৫)
৯. আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারাল ভারত (১০ মার্চ, ২০১৫)












Click it and Unblock the Notifications