আইপিএলের আবহে রশিদ খান, মহম্মদ নবিদের নতুন সিইও হলেন নসিব জারদান খান
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সিইও নিযুক্ত হয়েছেন নসিব আহমেদ খান
করোনা ভাইরাসের জেরে থমকে থাকা চলতি বছরের আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হয়ে গিয়েছে। এই পর্বের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে চেন্নাই সুপার কিংসে। সোমবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে ইয়ন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স। সেসবের মধ্যে আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে তালিবান। তবু নিজ নিজ দলের হয়ে টুর্নামেন্টে সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আফগান ক্রিকেটার রশিদ খান, মহম্মদ নবি, মুজিব উর রহমানরা। সেই আবহে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সিইও নির্বাচিত হলেন নসিব জারদান খান।

উল্লেখ্য তালিবানি শাসনে সোমবারই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন আজিজুল্লাহ ফজলি। চেয়ারে বসে তিনি প্রথমেই বোর্ডের নতুন সিইও-র নাম ঘোষণা করেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এক টুইট বার্তার মাধ্যমে এ খবর জানানো হয়। বোর্ডের নবনিযুক্ত সিইও নসিব জারদান খান উচ্চ শিক্ষিত এবং ক্রিকেট সম্পর্কে প্রভূত জ্ঞানের অধিকারী বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়।
তালিবানি শাসনে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার বা সিইও নির্বাচিত হওয়া নসিব জারদান খানের কাছে মাস্টার ডিগ্রি রয়েছে বলে জানানো হয়েছে। সে দেশের ক্রিকেটকে তিনি খুব কাছ থেকে দেখেছেন বলেও জানানো হয়েছে। আজিজুল্লাহ ও নসিব তালিবানি ঘনিষ্ঠ হওয়ায়, তাঁরা আফগান মহিলাদের ক্রিকেট খেলা নিয়ে কোনও পদক্ষেপ করবে বলে আশা করে না বিশ্ব।
Naseeb Khan, has been introduced as the new CEO of the Afghanistan Cricket Board (ACB), by board's Chairman Mr @AzizullahFazli. He hold master's degree and has knowledge of cricket as well. pic.twitter.com/07qDH1hQjW
— Afghanistan Cricket Board (@ACBofficials) September 20, 2021
দুই দশকেরও বেশি সময় পর গত অগাস্টে আফগানিস্তানে নিজেদের কর্তৃত্ব কায়েম করেছে তালিবান। এরপর থেকেই ক্রমান্বয়ে আফগান মহিলাদের স্বাধীনতা হরণ করতে শুরু করে নতুন প্রশাসকরা। সবশেষে ক্রিকেট সহ অন্যান্য ক্রীড়ায় মহিলাদের উপস্থিতি নিষিদ্ধ বলে ঘোষণা করেছে তালিবান। তা নিয়ে ক্রিকেট বিশ্বে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। এভাবে চললে তারা আফগানিস্তানের সঙ্গে ভবিষ্যতে আর ক্রিকেট খেলবে না বলে জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাতেও যে তালিবানরা নড়চড়ে বসে না, তা বলাই বাহুল্য।
বিশ্বের অন্যান্য দেশের মতো আফগানিস্তানেও আইপিএলের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। বাড়িতে বসে পুরুষদের সঙ্গে রশিদ খান, মহম্মদ নবি, মুজিব উর রহমানদের খেলা দেখতে মুখিয়ে থাকেন আফগান মহিলারা। আর সেটাই চাইছে না তালিবান। মহিলাদের নাচ-সহ ইসলাম-বিরোধী বিষয় থাকার আশঙ্কা থেকেই আইপিএল সম্প্রচার আফগানিস্তানে নিষিদ্ধ করা হয়েছে বলে এসিবি-র প্রাক্তন মিডিয়া ম্যানেজার ও সাংবাদিক এম ইব্রাহিম আহমেদ।












Click it and Unblock the Notifications