টেস্টে তাঁর ৮০০ উইকেটের রেকর্ড ভাঙতে পারেন কোন ভারতীয় স্পিনার, জানালেন মুরলী

টেস্টে তাঁর ৮০০ উইকেটের রেকর্ড ভাঙতে পারেন কোন ভারতীয় স্পিনার, জানালেন মুরলী

টিম ইন্ডিয়ার অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনকেই নিজের যোগ্য উত্তরসূরি বাছলেন টেস্টে সর্বাধিক উইকেট সংগ্রাহক মুথাইয়া মুরলীধরন। শ্রীলঙ্কার কিংবদন্তি মনে করেন, অশ্বিন যেভাবে এগোচ্ছেন, তাতে তাঁকে টপকে গেলেও যেতে পারেন। অস্ট্রেলিয় অফ স্পিনার নাথান লায়নেরও প্রশংসা করেছেন গ্রেট মুরলী। তবে এ প্রজন্মের দুই সেরা স্পিনারের লড়াইয়ে অশ্বিনকেই এগিয়ে রেখেছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার।

৮০০ উইকেট পেতে পারেন অশ্বিন

৮০০ উইকেট পেতে পারেন অশ্বিন

মুথাইয়া মুরলীধরন মনে করেন, টেস্টে উইকেট সংখ্যার নিরিখে তাঁর রেকর্ড ভাঙতে পারেন রবিচন্দ্রণ অশ্বিন। ভারতীয় স্পিনার যে ছন্দে রয়েছেন তাতে তিনি অনায়াসে ৭০০ থেকে ৮০০টি টেস্ট উইকেট পেতে পারেন বলে বিশ্বাস করেন লঙ্কান কিংবদন্তি। ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে থাকতে পারলেই অ্যাশ এই মাইলস্টোন ছুঁতে পারবেন বলে মনে করেন মুরলীধরন।

পারবেন না লায়ন

পারবেন না লায়ন

অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়নও যে অন্যতম সেরা, সে কথা জানাতে ভোলেননি মুথাইয়া মুরলীধরন। তবে তাঁর পক্ষে টেস্টে ৭০০ থেকে ৮০০ উইকেট নেওয়া সম্ভব নয় বলে মনে করেন লঙ্কান স্পিন গ্রেট। মুরলীর কথায়, ওই উচ্চতায় পৌঁছনোর সময় এবং ম্যাচ পাবেন না ৩৩ বছরের লায়ন।

অশ্বিন ও লায়নের টেস্ট কেরিয়ার

অশ্বিন ও লায়নের টেস্ট কেরিয়ার

ভারতের হয়ে এখনও পর্যন্ত ৭৪টি টেস্ট ম্যাচ খেলেছেন রবিচন্দ্রণ অশ্বিন। ৩৭৭টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। অন্যদিকে অস্ট্রেলিয়ার নাথান লায়ন ৯৯টি টেস্ট ম্যাচ খেলে ৩৯৬টি উইকেট নিয়েছেন।

মুরলীর টেস্ট কেরিয়ার

মুরলীর টেস্ট কেরিয়ার

শ্রীলঙ্কার হয়ে ১৩৩টি টেস্ট খেলা মুথাইয়া মুরলীধরন ৮০০টি উইকেট নিয়েছেন। টেস্টে এত সংখ্যক উইকেট নেই কোনও বোলারের। তালিকার দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের টেস্ট উইকেট সংখ্যা ৭০৮।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+