জোড়-বিজোড় সংস্কার কাটিয়ে টানা দ্বিতীয়বার ও সব মিলিয়ে পঞ্চমবার আইপিএল জয় মুম্বইয়ের

জোড়-বিজোড় সংস্কার কাটিয়ে টানা দ্বিতীয়বার ও সব মিলিয়ে পঞ্চমবার আইপিএল জয় মুম্বইয়ের

অভিজ্ঞতায় বাজিমাত। ১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৮ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে আইপিএল ২০২০-র চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল ট্রফি জিতল মুম্বই। ২০১৯ সালে থ্রিলার লড়াইয়ে শেষ বলে চেন্নাইকে ১ রানে হারিয়ে রোহিত শর্মার দল চ্যাম্পিয়ন হয়েছিল। এদিন অবশ্য দিল্লির বিরুদ্ধে হাসতে হাসতে ম্যাচ জিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন মুম্বই।

জোড়-বিজোড় সংস্কার কাটিয়ে টানা দ্বিতীয়বার ও সব মিলিয়ে পঞ্চমবার আইপিএল জয় মুম্বইয়ের

সেই সঙ্গে এদিন জোড় বিজোড়ের সংস্কারও কাটিয়ে ফেলল মুম্বই। আইপিএলের ইতিহাসে এর আগে বিজোড় সংখ্যার বছর ২০১৩, ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালে মুম্বই চ্যাম্পিয়ন হয়েছিল। যেকারণে মুম্বই বিজোড় সংখ্যায় চ্যাম্পিয়ন হতে পারে বলে ক্রিকেট দুনিয়ায় এক ধারণা তৈরি হয়। সেই সংস্কারই ভেঙে এবার জোড় সংখ্যার বছর ২০২০তে চ্যাম্পিয়ন হল মুম্বই।

টস জিতে এদিন ব্যাটিং নিয়েছিল দিল্লি। এরপর ট্রেন্ট বোল্টের বোলিংয়ে শ্রেয়সরা ধরাশায়ী হয়। বোল্ট ৩০ রান ৩ উইকেট নিয়ে দিল্লির ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দেন। যার সুবাধে শ্রেয়সের ৬৫ ও পন্থের ৫৬ রানের পরও ক্যাপিটালস ৭ উইকেট হারিয়ে ১৫৬ রানের বেশি তুলতে পারেনি। এই রান তাড়া করে রোহিত শর্মার অধিনায়কোচিত ৬৮ রানের ইনিংসে ভর করে মুম্বই ১৮.৪ ওভারেই ৫ উইকেট ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল। সব মিলিয়ে রোহিত শর্মার নেতৃত্বে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+