একটা নয়, আইপিএল ফাইনাল জিতে একজোড়া ট্রফি ঘরে তুলল মুম্বই

একটা নয়, আইপিএল ফাইনাল জিতে একজোড়া ট্রফি ঘরে তুলল মুম্বই

একটা নয়, আইপিএল ফাইনাল জিতে একজোড়া ট্রফি ঘরে তুলল মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালে এদিন অভিজ্ঞতায় দিল্লিকে মাত দিয়েছে মুম্বই। বোলিং থেকে ব্যাটিং সব বিভাগেই দিল্লিকে পিছনে ফেলে ট্রফি জিতে নিল রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স।

একটা নয়, আইপিএল ফাইনাল জিতে একজোড়া ট্রফি ঘরে তুলল মুম্বই

প্রথমে বোলিং করে দিল্লিকে ট্রেন্ট বোল্ট-কুল্টারনাইলরা ১৫৬ রানে বেঁধে রাখে। এরপর এই রান তাড়া করতে নেমে মুম্বইয়ের হয়ে ৫১ বলে ৬৮ রানের ইনিংস খেলে রোহিত শর্মা জয়ের ভিত গড়ে দেন। শেষটা করে এলেন ঈশান কিশান। ১৯ বলে ঈশান ৩৩ রান হাঁকিয়েছেন।

যার সুবাদে ৮ বল বাকি থেকে ৫ উইকেটে ম্যাচ জিতল মুম্বই। এই জয়ের ফলে এদিন জোড় বিজোড়ের সংস্কারও কাটিয়ে ফেলল মুম্বই। আইপিএলের ইতিহাসে এর আগে বিজোড় সংখ্যার বছর ২০১৩, ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালে মুম্বই চ্যাম্পিয়ন হয়েছিল। যেকারণে মুম্বই বিজোড় সংখ্যায় চ্যাম্পিয়ন হতে পারে বলে ক্রিকেট দুনিয়ায় এক ধারণা তৈরি হয়। সেই সংস্কারই ভেঙে এবার জোড় সংখ্যার বছর ২০২০তে চ্যাম্পিয়ন হল মুম্বই।

আইপিএল ট্রফি জেতার পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্স এদিন দ্বিতীয় ট্রফিটিও জিতে নেয়। টুর্নামেন্টে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতল মুম্বই। আট দলের মধ্যে ক্রিকেটের স্পিরিট মেনে খেলায় মুম্বই ৭ দলকে পিছনে ফেলে ট্রফি জিতল। ফলে একটা নয়, আইপিএল ফাইনাল জিতে একজোড়া ট্রফি ঘরে তুলল মুম্বই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+