Mohammed Shami: শামির হৃদয় কাঁদে কন্যার জন্য, আইরার সঙ্গে ভারতীয় পেসারের যোগাযোগ কার নিয়ন্ত্রণে?
Mohammed Shami: মহম্মদ শামি আপাতত চোটের কারণে ভারতীয় দলের হয়ে মাঠে নামতে পারছেন না। পায়ের চোট সারাতে বিদেশেও যেতে হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই।
ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটার মধ্যেই দেশের হয়ে নিজের সেরাটা উজাড় করে দেন। কাজটা মোটেই সহজ নয়। তবে কন্যার জন্য যে মন কাঁদে, সেটা শামি জানালেন এক অনুষ্ঠানে গিয়ে।

হাসিন জাহানের দায়ের করা মামলা এখনও চলছে। গত বছর কলকাতায় এসে শামি ঝটিকা সফরে কলকাতায় এসে আলিপুর আদালত থেকে জামিনও নিয়ে যান। এরপর অস্ট্রেলিয়া সিরিজ, বিশ্বকাপ খেলেন। শামির দুরন্ত পারফরম্যান্স দেখেও মন ভেজেনি তাঁর স্ত্রী হাসিন জাহানের।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার হোক, কিংবা সোশ্যাল মিডিয়া, মহম্মদ শামিকে সুযোগ পেলেই খোঁচা দিতে ছাড়েন না হাসিন। যিনি শামির বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে একাধিক নারীসঙ্গর অভিযোগ তুলেছিলেন। সম্প্রতি রোহিত শর্মার একটি ছবি পোস্ট করেও শামিকে কটাক্ষে বেঁধেন হাসিন।
ছবিটিতে দেখা গিয়েছিল কন্যার কোলে মাথা রেখে রোহিত চোখ বুজে বসে রয়েছেন। স্নেহশীল পিতা ও কন্যাসন্তানের এই ছবিটি ইনস্টাগ্রামে দিয়ে হাসিন বোঝাতে চান বাবাকে সন্তানরা এভাবেই পেতে চান। যদিও তাঁদের কন্যা আইরার ভাগ্য এতটা ভালো নয়। শামিকে দুশ্চরিত্র বলেও সরব হন হাসিন।
২০১৪ সালে হাসিনকে বিয়ে করেছিলেন শামি। প্রেম পরিণতি পেলেও এই ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৫ সালে কন্যা আইরার জন্ম। বাবা ও মায়ের মধ্যে বিচ্ছেদ সংক্রান্ত আইনি লড়াই চলছে, ফলে মায়ের কাছেই থাকে আইরা। সম্প্রতি তার জন্মদিনও গিয়েছে। সেখানে মায়ের সঙ্গেই কেক কেটেছে, নাচতেও দেখা গিয়েছে।
হাসিন তার ইনস্টাগ্রামে মেয়ের নাচ বা আবৃত্তির ভিডিও পোস্ট করে থাকেন। তবে কন্যার সঙ্গে শামির দেখা খুব বেশি হয় না। শামি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে বলেছেন, কে তাঁর সন্তান, পরিবারকে মিস করে না? তবে আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে যখন কোনও কিছু নিজের হাতে থাকে না।
এরপরই শামি বলেন, আমাকে জিজ্ঞাসা করা হলে বলব আমি আমার কন্যাতে মিস করি। কেউ নিজের রক্তকে ছেড়ে থাকতে পারে না। মাঝেমধ্যে কথা হয় মেয়ের সঙ্গে। তবে হাসিন অনুমতি দিলে তবেই মেয়ের সঙ্গে কথা বলতে পারি। অনেকদিন দেখা হয়নি। চাইব আইরা ভালো থাকুক, জীবনে অনেক উন্নতি করুক। আইরার মা ও আমার মধ্যে যা-ই হোক না কেন, তার কোনও প্রভাব আইরার উপর পড়বে না আশা রাখি। চাই সে সুস্থ জীবনযাপন করুক।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications