টানা দ্বিতীয় দিন বর্ণবিদ্বেষের শিকার সিরাজ, 'অতিথি ভগবান' মনে করিয়ে দিলেন ভারতীয় প্রাক্তনী

টানা দ্বিতীয় দিন বর্ণবিদ্বেষের শিকার সিরাজ, 'অতিথি ভগবান' মনে করিয়ে দিলেন ভারতীয় প্রাক্তনী

বিতর্কের কেন্দ্রে সিডনি টেস্ট। সিডনিতে টানা দুই দিন অস্ট্রেলিয়ান গ্যালারি থেকে উড়ে এল কটূক্তি। শনিবার সিরাজ ও জসপ্রীত বুমরাহ গ্যালারি থেক বর্ণবিদ্বেষমূলক কটূক্তির শিকার হন। বিষয়টি আম্পায়ারদের জানানো হয়। এরপর রবিবার টেস্টের চতুর্থ দিন ফের সিরাজ বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন।

ঠিক কী ঘটেছে

ঠিক কী ঘটেছে

সিডনি টেস্টের চতুর্থ দিনের খেলায় চা পান বিরতিতে যাওয়ার আগে, গ্যালারি থেকে সিরাজকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়। সেই নিয়ে ভারত অধিনায়ক অজিঙ্ক রাহানে, সিনিয়র ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন আম্পায়ারদের অভিযোগ জানান।

খেলা বন্ধ রইল বেশ কিছুক্ষণ

খেলা বন্ধ রইল বেশ কিছুক্ষণ

শনিবার দুই ভারতীয় ক্রিকেটার সিডনিতে বর্ণবিদ্বেষের শিকার হওয়ার কথা বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছে। সেই সঙ্গে ভারতীয় দল ম্যাচ রেফারিকেও ঘটনা জানিয়েছিল। টানা দ্বিতীয় দিন গ্যালারি থেকে কটূক্তি উড়ে আসার পর আম্পায়ারদের কঠোর হতে দেখা যায়।

মাঠ থেকে ছয় জনকে বার করে দেওয়া হল

মাঠ থেকে ছয় জনকে বার করে দেওয়া হল

এরপর গ্যালারির সামনে গিয়ে পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করা হয়। গ্যালারির যে অংশ থেকে কটূক্তি উড়ে আসছিল, সেখান থেকে ছয় জনকে মাঠের বাইরে বার করে দেয় পুলিশ।

ওয়াসিম জাফরের প্রতিক্রিয়া

ওয়াসিম জাফরের প্রতিক্রিয়া

এরপরই ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর সিনেমার একটি ছবি পোস্ট করেছেন। সেই পোস্টেই জাফর লেখেন, 'আমাদের দেশে অতিথিদের ভবগানের সমান দেখা হয়।' এই প্রতিক্রিয়ার মধ্যে দিয়েই অজিভূমে সিডনির গ্যালারিতে দর্শকদের আচরণ ও বর্ণবিদ্বেষমূলক কটূক্তি করা নিয়ে সমালোচনা করলেন জাফর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+