রোহিতকে আটকানো মুশকিল, স্বীকার করলেন বাংলাদেশের অধিনায়ক

রোহিতকে আটকানো মুশকিল, স্বীকার করলেন বাংলাদেশের অধিনায়ক

ছন্দে থাকলে রোহিত শর্মাকে আটকানো মুশকিল বলে স্বীকার করে নিলেন বাংলাদেশের অধিনায়ক মহম্মদুল্লা রিয়াদ। একই সঙ্গে রাজকোটে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের টোটালে আরও ২০ রান যোগ হলে লড়াই হাড্ডাহাড্ডি হতো বলেও মনে করেন অধিনায়ক মহম্মদুল্লা।

রোহিতকে আটকানো মুশকিল, স্বীকার করলেন বাংলাদেশের অধিনায়ক

বৃহস্পতিবার সৌরাষ্ট্রের ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে ডাকেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা দারুণ করলেও শেষ দিকে ছন্দ হারিয়ে ফেলেন টাইগার্সরা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে বাংলাদেশ। রাজকোটের পিচে এই রান ভারতের মতো শক্ত ব্যাটিং লাইন আপের কাছে কিছুই নয় বলে মনে করেন মহম্মদুল্লা। তাঁর কথায়, স্কোরবোর্ডে অন্তত ১৭০ থেকে ১৭৫ রান থাকলে ভারতকে টক্কর দিতে পারত বাংলাদেশ।

রাজকোটে দুর্দান্ত ছন্দে ছিলেন রোহিত শর্মা। এমন মূর্তিতে থাকলে হিটম্যানকে আটকানো মুশকিল বলেই মনে করেন বাংলাদেশের অধিনায়ক মহম্মদুল্লা। তাঁর কথায়, রাজকোটের উইকেট ব্যাট করার জন্য উপযুক্ত ছিল। রোহিত তার পুরো ফায়দা তুলেছেন বলেও জানিয়েছেন মহম্মদুল্লা। উল্টোদিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা সুযোগ কাজে লাগাতে পারেননি বলে হতাশই হয়েছেন অধিনায়ক।

রাজকোটে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে বাংলাদেশ বেশকিছু ভুল করে ফেলেছে বলে স্বীকার করেছেন অধিনায়ক মহম্মদুল্লা। পরের ম্যাচে সেই ভুলগুলো শুধরে নেওয়াই তাঁদের প্রধান কাজ হবে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক। হারের জন্য কাউকে দোষারোপ না করে পরের ম্যাচ টিম গেম খেলে জিততে চান মহম্মদুল্লা। তাঁর কথায়, ঘরের মাঠে সমতায় থাকা সিরিজের তৃতীয় ম্যাচে চাপে থাকবে ভারতই। বাংলাদেশকে সেই সুযোগ কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন সে দেশের অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+