LS MP vs RS MP: ব্যাট-বল হাতে মাঠে নামলেন সাংসদরা, অনুরাগ-রিজিজুরা ২২ গজে করলেন দাপুটে পারফরম্যান্স
লোকসভা-রাজ্যসভা মানেই সাংসদদের তুমুল হৈ হট্ট গোল, জোর বিতর্ক, শাসক-বিরোধী দলের মধ্যে তরজা। কিন্তু রবিবারের শীতের সকালে দিল্লিতে সাংসদরা একত্রিত হলেন। কিন্তু কোনও রাজনৈতিক তরজা হল না। এক ব্যাতিক্রমী চিত্র দেখা গেল দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে।
রবিবার সংসদের কোনও কক্ষেই অধিবেশন ছিল না। টিবি রোগের বিরুদ্ধে সচেতনতা প্রসারে সাংসদরা মাঠে নামলেন। রাজ্যসভার সাংসদদের অনায়াসে হারিয়ে দিলেন লোকসভার সাংসদরা। অনুরাগ ঠাকুরের নেতৃত্বাধীন লোকসভা স্পিকার একাদশ ৭৩ রানে হারিয়েছে রাজ্যসভা চেয়ারম্যান একাদশ টিমকে। রাজ্যসভা একাদশের অধিনায়ক ছিলেন কিরেণ রিজিজু। ব্যাটে বলে দুই অধিনায়কই ম্যাচ জমিয়ে দিলেন।

এই ম্যাচে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মনসুখ মাণ্ডব্য, চিরাগ পাসওয়ান, জয়ন্ত চৌধুরী, গৌরব গগৈ, ইমরান প্রতাপগ্রাহী, রাঘব চাড্ডা, হরভজন সিংয়ের মতো সংসদের দুই কক্ষের সাংসদরা অংশ নিলেন। সেরা ফিল্ডার হয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেরা বোলার হয়েছেন কংগ্রেসের দীপেন্দ্র সিং হুডা। সেরা ক্যাচের পুরস্কার পেলেন মনোজ তিওয়ারি। এমনকি ক্রিকেটের টানে ব্যাট হাতে নামলেন স্পিকার ওম বিড়লা। হার জিত ভুলে ম্যাচ যথেষ্ট উপভোগ্য হল।
Kiren Rijiju bowled Anurag Thakur, but it was a no ball. 🤣 pic.twitter.com/6rTdbbmPwT
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 15, 2024
অনুরাগ ঠাকুর বলেছেন, টিবি একটি মারাত্মক ব্যাধি। এই রোগ সম্পর্কে সচেতনতা প্রসার ঘটানো এবং সংসদ সদস্যদের সম্মিলিত দায়িত্ব। সংসদের এই শীতকালীন অধিবেশন চলাকালীন, আমরা সংসদ সদস্যরা এই কর্মসূচি নিয়েছিলাম। সেই লক্ষ্যে আজ আমরা ক্রিকেট ম্যাচে একত্রিত হয়েছি। আমাদের লক্ষ্য টিবি মুক্ত ভারত গঠন করা।
-
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications