Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: ইউসুফের প্রচারে ইরফান, পাঠান ভাইদের দেখতে জনজোয়ার বহরমপুরে, ভোটে প্রভাব পড়়বে?

Lok Sabha Election 2024: অপেক্ষার অবসান। আজ বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে প্রচার সারলেন ভাই ইরফান।

বেলডাঙা বিধানসভা এলাকায় রোড শো ও জনসভা করলেন। পাঠান ভাইদের ঘিরে জনজোয়ার আছড়ে পড়ল। তবে এই ভিড় ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চর্চা রয়েছে রাজনৈতিক মহলে।

Lok Sabha Election 2024

বহরমপুর আসনটি কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর দুর্গ। সেখানে ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ইউসুফ পাঠানকে প্রার্থী করে চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস। বড় পাঠান যেখানেই যাচ্ছেন সেখানেই প্রচুর ভিড় হচ্ছে।

হেলিকপ্টারে আজ বহরমপুর পৌঁছন ইরফান। তারপর কিছুক্ষণ একটি হোটেলে কাটিয়েই প্রচারে বেরিয়ে পড়েন। উল্লেখ্য, ২০১২ সালে নরেন্দ্র মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী, তখন খেড়ায় একটি নির্বাচনী জনসভায় মোদীর পাশে দেখা গিয়েছিল ইরফানকে। ২০১৬ সালে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন।

ইরফান রাজনীতিতে না এলেও ইউসুফ রাজনীতিতে পদার্পণ করেই প্রার্থী। ইরফান বলেন, ২০০৭ সালে যখন টি২০ বিশ্বকাপ জিতে ফিরে মানুষের যে ভালোবাসা পেয়েছিলাম আজ বহরমপুরে সেই দিনটা মনে পড়ছে। ছাদের উপর সন্তান কোলে মহিলারা দাঁড়িয়ে রয়েছেন, রাস্তায় এত মানুষ ফ্লাইং কিস ছুড়ছেন, এতটা ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার।

ইরফানের কথায়, দাদার একটা ভিডিও দেখেছিলাম, যাতে তাঁকে কাঁদতে দেখি মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে। তখনই ঠিক করি বহরমপুর এসে তাঁকে বুকে টেনে নেব। 'ভাই' যা ভালোবাসা পেয়েছেন, তাতে দ্বিগুণ ফিরিয়ে দেবেন বলে আমি নিশ্চিত। আমি যা চেয়েছি তা তাঁর থেকে পেয়েছি, যা চাইনি তার দ্বিগুণও পেয়েছি।

ইউসুফের উচ্ছ্বসিত প্রশংসা করে ইরফান বলেন, আমার ভাইয়ের হৃদয় সোনা দিয়ে তৈরি। আপনারা সেটা নিজেরাও দেখতে পারবেন আগামী দিনে। এত মানুষের আশীর্বাদ, দোয়া দেখছি, এটাকে ভোটে পরিণত করে দিন, তাহলে দারুণ ব্যাপার হবে। আমার ভাই কিন্তু জিতলে গুজরাতে থাকার লোক নয়। মানুষের জন্যই কাজ করতে নিয়োজিত থাকবেন। তাঁর কাজ দেখতে আমি আবার আসব।

ইরফান নিজেও আবেগাপ্লুত। জনজোয়ারে ভেসে তিনি বলেন, মনে হচ্ছিল যেন আবার ক্রিকেট খেলছি। উইকেট তুলে নিলে যে উচ্ছ্বাসের আওয়াজ শোনা যেত, তেমনই অনুভূতি। সিএএ ইস্যু নিয়ে প্রশ্ন ধেয়ে এলে ইরফান বলেন, আমি শুধু ভাইকে সাপোর্ট করতেই এসেছি।

জনসভায় ইরফানের মুখেও শোনা গিয়েছে খেলা হবে স্লোগান। তিনি বলেন, বড় ভাইয়ের আগে আমি ছোট ভাই ভারতীয় দলে সুযোগ পেয়েছিলাম। সেটা বড় ভাইয়ের পক্ষে সহজ হয় না। কিন্তু আমার ভাই (ইউসুফ পাঠান) আমাকে তা বুঝতে দেননি। পরিবারের দায়িত্ব পালন করেছেন। আমাদের পরিবারের যা পরিচিতি আমার বাবার পর তার পরই কৃতিত্ব ভাইয়ের (ইউসুফের)।

ইউসুফ পাঠান হাফ ভলি পেলে যে গ্যালারিতে পাঠাতে পারদর্শী তা মনে করিয়ে বহরমপুরে পাঠান-জমানা সূচনার আহ্বান জানিয়েছেন। ইরফান বলেন, গত ৫০ দিনে ভাইয়ের সঙ্গে ২-৩ বার কথা হয়েছে। রাজনীতিতে নতুন। সকাল থেকে রাত মানুষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছেন নানা অভাব-অভিযোগ, সমস্যার কথা। কীভাবে সে সবের সুরাহা করা যায় তা নিয়েও ভাবছেন, তা নিয়ে আমাদের কথা হয়েছে। যে পরিমাণ ভরসা মানুষ রাখছেন, তার মর্যাদা দেওয়া সহজ কাজ নয়। কঠিন। মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত ইউসুফও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+