ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সর্বাধিক রান করা ক্রিকেটারদের ক্রম তালিকা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সর্বাধিক রান করা ক্রিকেটারদের ক্রম তালিকা

করোনা ভাইরাসের আবহে আর কয়েক দিনের মধ্যেই শুরু হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। ইভেন্ট ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। সেই আনন্দকে সঙ্গে নিয়েই দেখে নেওয়া যাক লিগে সর্বাধিক রান করা ব্যাটসম্যানদের ক্রম তালিকা।

ক্রিস গেইল

ক্রিস গেইল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি রান এসেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের ব্যাট থেকে। ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৭৬টি সিপিএল ম্যাচ খেলেছেন গেইল। ২৩৫৪ রান করেছেন। তাতে সামিল রয়েছে চারটি শতরান ও ১৩টি অর্ধশতরান। সিপিএলে গেইলের সর্বোচ্চ স্কোর ১১৬।

লেন্ডল সিমন্স

লেন্ডল সিমন্স

২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৭১টি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ম্যাচ খেলে ২০৮০ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ওপেনার লেন্ডল সিমন্স। কোনও শতরান না পেলেও ইভেন্টে তাঁর নামের পাশে রয়েছে ১৬টি অর্ধ শতরান। সর্বোচ্চ স্কোর ৯৭। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সিমন্স।

আন্দ্রে ফ্লেচার

আন্দ্রে ফ্লেচার

ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার গত সাত বছরে ৬৬টি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছেন। রান করেছেন ১৮৭০। ১১টি অর্ধশতরান এসছে ফ্লেচারের ব্যাট থেকে। অপরাজিত ৮৪ তাঁর সর্বোচ্চ স্কোর। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আন্দ্রে ফ্লেচার।

জনসন চার্লস

জনসন চার্লস

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৬৮টি ম্যাচ খেলে ১৮৪২ রান করেছেন জনসন চার্লস। টুর্নামেন্টে ১২টি অর্ধশতরান করা এই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৪। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন চার্লস।

চাদউইক ওয়ালটন

চাদউইক ওয়ালটন

২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৭৩টি সিপিএল ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের চাদউইক ওয়ালটন। ১৭৭৯ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ৯ বার অর্ধশতরান করেছেন ওয়ালটন। তাঁর সর্বোচ্চ স্কোর ৯৭। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সর্বাধিক রান করা ব্যাটসম্যানদের ক্রম তালিকার পঞ্চম স্থানে রয়েছেন চাদউইক ওয়ালটন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+