সাউদাম্পটনে ফাইনালের শেষ সেশন বাথরুমে কাটানোর কারণ জানালেন জেমিসন

সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেন উইলিয়ামসন ও রস টেলরের পার্টনারশিপ ভারতের বিরুদ্ধে আট উইকেটে জয় এনে দেয় নিউজিল্যান্ডকে। ফাইনালে দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে ম্যাচের সেরা হন কাইল জেমিসন। যদিও ম্যাচ শেষের অনেক আগেই তিনি ঢুকে পড়েছিলেন বাথরুমে। এর কারণও এক সংবাদমাধ্যমে জানালেন জেমিসন।

চিৎকারে স্নায়ুর চাপ

চিৎকারে স্নায়ুর চাপ

ড্রেসিংরুমে খেলা দেখার সময় স্নায়ুর চাপ ধরে রাখতে পারেননি নিউজিল্যান্ডের পেসার। টেনশন কাটাতে চলে যান বাথরুমে। জেমিসনের কথায়, এই সময়টা আমার ক্রিকেটের সবচেয়ে কঠিন ছিল। অন্তত টিভিতে খেলা দেখার নিরিখে। আমরা ড্রেসিংরুমে বসেই টিভি দেখছিলাম। টিভিতে সব সময়ই কয়েক সেকেন্ড দেরিতে সম্প্রচার চলে। বাইরে প্রতিটি বলের সময় ভারতীয় সমর্থকরা এমন সমবেতভাবে চিৎকার করছিলেন মনে হচ্ছিল এই বুঝি উইকেট পড়ল! কিন্তু বাস্তবে যেটা হচ্ছিল হয় সেই বলটা আমাদের ব্যাটসম্যানরা ব্লক করেছেন বা এক রান হয়েছে।

টেনশন কাটাতে বাথরুমে

টেনশন কাটাতে বাথরুমে

জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৯ রানে নিউজিল্যান্ড পৌঁছে যান কেন উইলিয়ামসনের লড়াকু অপরাজিত অর্ধশতরান ও রস টেলরের যোগ্য সঙ্গতে। জেমিসন বলেন, রান তাড়া করার এই খেলা দেখা আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছিল। তাই নার্ভাস হয়ে পড়ছিলাম। টেনশন কাটাতে বাথরুমে গিয়েও কিছুক্ষণ কাটাই। কারণ সেখানে কোনও আওয়াজ পৌঁছাচ্ছিল না। কিন্তু শেষে যেভাবে আমাদের দুই সেরা ব্যাটসম্যান কেন ও রস স্নায়ুর চাপ সামলে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন তা সত্যিই আনন্দ দিয়েছে।

টেস্ট থেকেই টি ২০-তে

টেস্ট থেকেই টি ২০-তে

প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ অবশ্য বাকি সতীর্থদের সঙ্গে তারিয়ে উপভোগ করার সুযোগ পাননি জেমিসন। ৪৮ ঘণ্টার মধ্যেই নেমে পড়তে হয়েছিল তাঁর কাউন্টি দল সারের হয়ে। ফাইনালের পর ওভাল ও হোভে যথাক্রমে মিডলসেক্স ও সাসেক্সের বিরুদ্ধে দুটি টি ২০ খেললেও অবশ্য কোনও উইকেট পাননি। জেমিসন বলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ অন্য ফরম্যাটে খেলতে নেমে পড়েছি। আমাদের ক্রিকেট কেরিয়ারে এমনটা হয়েই থাকে। আগামী কয়েক সপ্তাহ কাউন্টি ক্রিকেট উপভোগ করতে চাই। তবে এমন ঐতিহাসিক জয়ের পরই সতীর্থদের গুড বাই জানিয়ে কাউন্টি খেলতে চলে যাওয়া সহজ ছিল না বলেও জানিয়েছেন জেমিসন।

বাড়ি ফেরার অপেক্ষায়

বাড়ি ফেরার অপেক্ষায়

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স দলের অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুবার আউট করেছিলেন। নিউজিল্যান্ডেও আউট করেছিলেন ভারত অধিনায়ককে। তিন মাস ধরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন। সেই সময়কাল বেড়ে দাঁড়াবে চার মাসের বেশি। কাউন্টি খেলে দেশে ফিরবেন জেমিসন। তাঁর কথায়, বিশ্বের নানা প্রান্তে খেলার সুযোগ পাচ্ছি। বাড়িতে কাটাতে ভালোবাসি। কিন্তু বর্তমানে জৈব সুরক্ষা বলয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি। কয়েক সপ্তাহ পর কিছুদিনের জন্য বাড়ি ফিরতে পারব। উল্লেখ্য, অক্টোবরে টি ২০ বিশ্বকাপ রয়েছে। তার আগে প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেতে জেমিসনের দুরন্ত ফর্মের দিকে তাকিয়ে রয়েছে আরসিবি-ও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+