লোকেশ রাহুলের বেডরুমে আথিয়া! বিসিসিআইয়ের কাছেই ধরা পড়লেন কিংস অধিনায়ক
লোকেশ রাহুলের সঙ্গে বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টির সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। তা আরেকটু গতি পেয়েছে রাহুলের সঙ্গে আথিয়াও ইংল্যান্ডে যাওয়ায়। দুজনের কেউই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। তবে সম্পর্ককে অবশেষে রাহুল স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন বিসিসিআইয়ের কাছেই।

ক্রিকেটাররা টানা জৈব সুরক্ষা বলয়ে রয়েছে। এই পরিস্থিতিতে ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে রওনা হওয়ার আগে বোর্ড অনুমতি দিয়েছিল ক্রিকেটার বা সাপোর্ট স্টাফরা স্ত্রী, বান্ধবী বা পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন। প্রথম দিকে ইংল্যান্ড থেকে অনুমতি না আসলেও একসঙ্গে যেতে যাতে অসুবিধা না হয় সে কারণে ক্রিকেটারদের আপনজনরাও টিম হোটেলেই নিভৃতবাসেই কাটান।
ইংল্যান্ড সফরে অনেকেই স্ত্রী, সন্তানদের নিয়ে গিয়েছেন। তবে লোকেশ রাহুল কিছুটা অস্বস্তিতে পড়ে যান। ২০১৯ সাল থেকেই রাহুলের সঙ্গে ঘনিষ্ঠতা আথিয়া শেট্টির। বলিউড অভিনেতা সুনীল শেট্টির কন্য়া আথিয়াকে ওই বছরই মুক্তিপ্রাপ্ত মোতিচুর চাকনাচুর ছবিতে শেষ দেখা গিয়েছে। এরপর রাহুল ও আথিয়াকে একসঙ্গে কিছু জায়গায় দেখা যায় এবং জল্পনা বাড়তে থাকে। দুজনে দুজনের একসঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরস্পরকে জন্মদিনের শুভেচ্ছাও জানান। এমনকী হবু জামাই হিসেবে রাহুলকে যে তাঁর পছন্দ তা বুঝিয়ে দিয়েছেন সুনীলও।
এই পরিস্থিতিতে একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইংল্যান্ড যাওয়ার আগে বোর্ডের লজিস্টিক ডিপার্টমেন্ট সব ক্রিকেটারের কাছেই জানতে চেয়েছিলেন তাঁদের সঙ্গে কারা সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন। রাহুল সে সময়ই বিসিসিআইকে জানান, তিনি পার্টনার আথিয়াকে সঙ্গে নিয়ে যেতে চান। এর ফলে বোর্ডের কাছেই যে রাহুল প্রথম নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিলেন তা বোঝা যায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে খেলতে না পারলেও রাহুলকে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে মিডল অর্ডারে খেলানোর ভাববাচিন্তা চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
সাউদাম্পটনে আথিয়া শেট্টি একটি জ্যাকেট পরা ছবি পোস্ট করেছিলেন, তা দেখে অনেকেই ধরে ফেলেন রাহুলের বেডরুমেই রয়েছেন আথিয়া। কারণ, ওই একই জ্যাকেট পরিহিত অবস্থায় রাহুলকে আগে দেখা গিয়েছে। অর্থাৎ রাহুলের জ্যাকেট পরেই যে আথিয়া রয়েছেন তা ধরা পড়ে যায় ভক্তদের চোখে। এরপর দুজনের ছবির এক ব্যাকগ্রাউন্ড দেখে স্পষ্ট হয়ে যায় রাহুল ও আথিয়া একসঙ্গে ছুটি কাটাচ্ছেন। এমনকী একই ড্রেসে এক ভদ্রমহিলার সঙ্গে রাহুল ও আথিয়া আলাদা ছবি তুললেও তা ধরে ফেলে দুইয়ে দুইয়ে চার করতে সময় লাগেনি ভক্তদের।
রাহুল ও আথিয়ার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে সুনীল শেট্টি কিছু বলতে চাননি। বলেন, সংবাদমাধ্যমের রিপোর্ট নিয়ে কিছু বলব না। কিন্তু সম্প্রতি রাহুল ও আথিয়াকে একটি বিজ্ঞাপনের ছবিতে দেখা যায়। তাতে দুজনকেই শুভেচ্ছা জানিয়ে সুনীল টুইটে লেখেন, ব্র্যান্ড নিউ অবতারে দুজনকেই দুর্দান্ত লাগছে। সবমিলিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়কের সঙ্গে আথিয়ার বিয়ের সানাই কবে বাজে সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। টেস্ট সিরিজের পর আইপিএলে দেখা যাবে রাহুলকে। অন্যদিকে, আথিয়াকে লিড রোলে দেখা যাবে ফুটবলার আফশান আশিকের বায়োপিক হোপ সোলো-তে।
(ছবি- লোকেশ রাহুল ও আথিয়া শেট্টির ইনস্টাগ্রাম)












Click it and Unblock the Notifications