আরও অনেক কিছু করতে পারতেন সচিন, মনে করেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক

আরও অনেক কিছু করতে পারতেন সচিন, মনে করেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক

১৬ বছরের বিস্ময় বালক যখন ভারতীয় দলের হয়ে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নেমেছিল, তখনও সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন লেজেন্ড কপিল দেব। সেই বালক আজ যখন ক্রিকেটের ইশ্বর, তখন তাঁকে নিয়ে গর্ব ধরে রাখতে পারলেন না ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক। তবে আক্ষেপও ঝড়ে পড়ল তাঁর গলায়।

সচিনের কেরিয়ার

সচিনের কেরিয়ার

ভারতের হয়ে ২০০টি টেস্ট ও ৪৬৩টি ওয়ান ডে ম্যাচ খেলে সচিন তেন্ডুলকর যথাক্রমে ১৫৯২১ ও ১৮৪২৬ রান করেন। টেস্টে ৫১ এবং ওয়ান ডে-তে ৪৯, সবমিলিয়ে ১০০টি আন্তর্জাতিক শতরানের মালিক মাস্টার ব্লাস্টার।

সচিনের অবসর

সচিনের অবসর

কার্যত ৪০ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানান সচিন তেন্ডুলকর, তখন তাঁর ঝুলিতে প্রায় সব রেকর্ড ধরা দিয়েছে। ওয়ান ডে-তে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মালিক কিংবা ৫০ ওভারের ক্রিকেটে প্রথম দ্বিশতরান, সবমিলিয়ে মাস্টার ব্লাস্টার যে এখনও ধরাছোঁয়ার বাইরে, তা কার্যত মেনে নেন প্রত্যেকে। ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জিতে এক বৃত্ত সম্পন্ন করেন লিটল মাস্টার।

দুর্দান্ত কেরিয়ার

দুর্দান্ত কেরিয়ার

২৪ বছর ধরে ভারতীয় দলের হয়ে লাগাতার ক্রিকেট খেলেছেন সচিন তেন্ডুলকর। তাঁর কেরিয়ার অসাধারণ এবং লিটল মাস্টার ভারতের সেরা ক্রিকেটার বলে দাবি করেছেন লেজেন্ড কপিল দেব। এই দীর্ঘ বছরে সচিন ভারতীয় ক্রিকেটকে যা দিয়েছেন, তা অন্য কোনও ক্রিকেটার দিতে পারেননি বলে জানিয়েছেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক।

তবু আক্ষেপ

তবু আক্ষেপ

তা সত্ত্বেও কপিল দেবের মনের কোণায় কোথাও যেন একটা আক্ষেপ থেকেই গিয়েছে। ভারতীয় কিংবদন্তি মনে করেন, সচিন তেন্ডুলকরের যা প্রতিভা, তাতে তাঁর আরও অনেক কিছু করা উচিত ছিল। তবে এ কথা বলে তিনি সচিনকে ছোট করছেন না বলেও জানিয়েছেন কপিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+