Rohit Sharma: রোহিতের আর টেস্ট খেলাই উচিত নয়, বড় ভুল করেছেন সিডনিতে! মন্তব্য মহম্মদ কাইফের
Rohit Sharma: রোহিত শর্মার টেস্ট কেরিয়ার কোনদিকে এগোবে তা স্পষ্ট হতে পারে কয়েক দিনের মধ্যেই। রোহিত নিজে এখনই অবসর নিতে চাইছেন না।
তবে রোহিতের আর টেস্ট খেলা উচিত নয় বলে মন্তব্য করলেন ভারতের প্রাক্তন তারকা মহম্মদ কাইফ। সিডনি টেস্টে রোহিত বড় ভুল করেছেন বলেও দাবি কাইফের।

পুত্রসন্তানের জন্মের সময় স্ত্রী রীতিকার পাশে থাকতে রোহিত পারথ টেস্টে খেলেননি। বাকি তিনটি টেস্টে চূড়ান্ত ব্যর্থ। সবমিলিয়ে ৩১ রান আর ছয়ের কাছাকাছি গড় নিয়ে দেশে ফিরেছেন। দলের প্রয়োজন, টিম কম্বিনেশনের কারণ দেখিয়ে সরেও দাঁড়ান সিডনি টেস্ট থেকে।
রোহিতের এই সরে দাঁড়ানোয় তাঁর স্বার্থত্যাগের উদাহরণ দেখে অনেকেই প্রশংসা করেছেন। বলেছেন, রোহিত দৃষ্টান্ত স্থাপন করলেন। কেন না, এমনটা করতে বিশ্বে খুব কম অধিনায়ককে দেখা গিয়েছে। ভারতীয় ক্রিকেটে তো দেখাই যায়নি। তবে সেই প্রশংসকদের সঙ্গে এক মেরুতে নিজেকে রাখছেন না কাইফ।
কাইফ ইউটিউব শো-তে বলেছেন, রোহিতের টেস্ট খেলা আর উচিত নয়। কেন না, সিডনি টেস্টে তাঁকেই সবচেয়ে আগে দরকার ছিল। আমি আগেও বলেছি, রোহিতের ওই টেস্টে খেলা উচিত ছিল। সেটাই সঠিক সিদ্ধান্ত হতো। রান না পেলেও রোহিতের খেলা দরকার ছিল।
কাইফের কথায়, বিরাট কোহলি, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেনরাও রান পাচ্ছিলেন না। স্টিভ স্মিথও সিরিজের পরের দিকে রান পেয়েছেন। কোনও হাই স্কোরিং ম্যাচও হয়নি। প্রত্যেককে রান পেতে লড়াই করতে হয়েছে। লোকেশ রাহুল প্রথমদিকে রান পেলেও পরে পাননি। এই আবহে রোহিতেরই উচিত ছিল লিডার হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া।
জসপ্রীত বুমরাহ চোট পাওয়ার পর অধিনায়ক হিসেবে রোহিতের প্রয়োজনীয়তা আরও উপলব্ধি করেছেন কাইফ। তিনি বলেন, রোহিতের অধিনায়ক হিসেবে থাকা জরুরি ছিল। তিনি দলের সঙ্গে ২ বছর ধরে আছেন। সিরাজ, জাদেজা, প্রসিদ্ধ কৃষ্ণদের তিনি চেনেন। সকলের ভূমিকা সম্পর্কে ওয়াকিবহাল। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে দেখা গেল বুমরাহও নেই, রোহিতও নেই।
কোহলি বুমরাহর অনুপস্থিতিতে নেতৃত্ব দিলেও খুশি নন কাইফ। কাইফ বলেন, অনেক বছর পর হঠাৎ নেতৃত্ব দিতে হলো কোহলিকে। সিরাজ, জাদেজার পরিকল্পনা সম্পর্কে তাঁকে জানতে হচ্ছিল। প্রসিদ্ধ কৃষ্ণকে চাপে ফেলল লেংথ। তরুণ ক্রিকেটারদের সাপোর্ট দেওয়ার মতো কেউই ছিলেন না। সবমিলিয়ে রোহিতের বসে থাকার সিদ্ধান্ত বড় ভুল ছিল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications