শামির ৮ উইকেট, রঞ্জি সেমিফাইনালে প্রথম ইনিংসে এগিয়ে গিয়েও হারের আশঙ্কায় বাংলা

রঞ্জি সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে গিয়েও ব্যাটিং ব্যর্থতায় চাপে পড়ে গেল বাংলা। কাল ম্যাচের চতুর্থ দিন।

জয়ের জন্য জম্মু ও কাশ্মীরের দরকার ৮৩ রান। ফাইনালে উঠতে বাংলাকে তুলে নিতে হবে ৮ উইকেট।

প্রথম ইনিংসে বাংলার ৩২৮ রানের জবাবে এদিন ৩০২ রানে শেষ হয় জম্মু ও কাশ্মীরের প্রথম ইনিংস। আকিব নবি করেন ৪২। তিনটি মেডেন-সহ ২২.১ ওভারে ৯০ রান দিয়ে ৮ উইকেট নেন মহম্মদ শামি। এই প্রথম তিনি ইনিংসে আট উইকেট পেলেন। ২ উইকেট তুলে নেন মুকেশ কুমার। প্রথম ইনিংসে বাংলা ২৬ রানের লিড আদায় করে নিয়েছিল।

যদিও এরপরই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলা। মাত্র ২৫.১ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায় বাংলার দ্বিতীয় ইনিংস। সুদীপ চট্টোপাধ্যায় ও সুদীপ কুমার ঘরামি খাতা খুলতে পারেননি। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করেন ৫, অনুষ্টুপ মজুমদার ১২। বাংলার প্রথম চার ব্যাটারই লেগ বিফোর হন। ১৯ রান ওঠার ফাঁকেই চার উইকেট পড়ে গিয়েছিল বাংলার।

শাহবাজ আহমেদ সর্বাধিক ২৪ রান করেন। সুরজ সিন্ধু জয়সওয়াল করেন ১৪। সুমন্ত গুপ্ত (৮) ও আকাশ দীপ (০) পরপর দুই বলে শর্ট ডেলিভারিতে পুল মারতে গিয়ে একইভাবে ক্যাচ দেন। মহম্মদ শামি করেন ১১, মুকেশ কুমার ৬ রানে অপরাজিত থাকেন। আকিব নবি ও সুনীল কুমার চারটি করে উইকেট নেন।

জয়ের জন্যে ১২৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে জম্মু ও কাশ্মীরের স্কোর ১৩ ওভারে ২ উইকেটে ৪৩। শুভম সিং পুন্ডির ২৩ রানে অপরাজিত আছেন। আকাশ দীপ ফিরিয়েছেন জম্মু ও কাশ্মীরের দুই ওপেনারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+