Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Most Wickets In IPL: ২০০ শিকারের লক্ষ্যে চাহাল, আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের দৌড়ে কারা?

Most Wickets In IPL: আইপিএলের সপ্তদশ সংস্করণ শুরু হবে ২২ মার্চ থেকে। আইপিএলের ইতিহাসে এবার প্রথম বোলার হিসেবে ২০০তম উইকেট দখল করতেই পারেন যুজবেন্দ্র চাহাল।

চাহাল এখন রয়েছেন রাজস্থান রয়্যালসে। গত মরশুমে তিনি ২১টি উইকেট দখল করেছিলেন। আইপিএলের ইতিহাসে বর্তমানে চাহালই সর্বাধিক উইকেটশিকারী। আসন্ন আইপিএলে নয়া মাইলস্টোন গড়ার হাতছানি তাঁর সামনে।

Most Wickets In IPL

বিগত পাঁচ মরশুমে বল হাতে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন চাহাল। ২০১৯ সালের আইপিএলে তিনি নিয়েছিলেন ১৮ উইকেট। ২০২০ সালে ২১টি, ২০২১ সালে ১৮টি, ২০২২ সালে ২৭টি এবং গত বছর ২১টি উইকেট ঝুলিতে পোরেন। এই ধারাবাহিকতা দেখাতে পারলে তিনি ইতিহাস গড়ে ফেলবেন।

চাহাল আইপিএলে ১৪৫টি ম্যাচ খেলেছেন, ১৪৪ ইনিংসে তাঁর দখলে ১৮৭টি উইকেট। সেরা বোলিং ৪০ রানের বিনিময়ে পাঁচ উইকেট। গড় ২১.৬৮, ইকনমি ৭.৬৬। ইনিংসে চার উইকেট নিয়েছেন ৬ বার, পাঁচ উইকেট ১ বার। গত বছরই চাহাল সর্বাধিক উইকেটশিকারীর রেকর্ডটি ছিনিয়ে নেন ডোয়েইন ব্র্যাভোর কাছ থেকে।

ব্র্যাভো ১৬১ ম্যাচে ১৫৮ ইনিংসে ১৮৩ উইকেট দখল করেছিলেন। সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তৃতীয় স্থানে পীযূষ চাওলা, তিনি ১৮১ ম্যাচে ১৭৯টি উইকেট পেয়েছেন। অমিত মিশ্র ১৬১ ম্যাচে ১৭৩টি উইকেট দখল করেছেন। রবিচন্দ্রন অশ্বিন ১৯৭টি ম্যাচ খেলে ১৭১ উইকেট দখল করেছেন আইপিএলে। লাসিথ মালিঙ্গা ও ভুবনেশ্বর কুমারের উইকেট সংখ্যা ১৭০।

সুনীল নারিন ১৬৩, রবীন্দ্র জাদেজা ১৫২, হরভজন সিং ১৫০, জসপ্রীত বুমরাহ ১৪৫, রশিদ খান ১৩৯, উমেশ যাদব ১৩৬, মহম্মদ শামি ১৩৭, সন্দীপ শর্মা ১২৪, মোহিত শর্মা ১১৯, অক্ষর প্যাটেল ১১২, হর্ষল প্যাটেল ১১১, কাগিসো রাবাডা ১০৬, আশিস নেহরা ১০৬, ট্রেন্ট বোল্ট ১০৫, আর বিনয় কুমার ১০৫ ও জাহির খান ১০২ উইকেট নিয়েছেন। বাকিদের সকলের উইকেট-সংখ্যাই ১০০-র নীচে।

আইপিএলের কোন সংস্করণে কে কোন বছর সর্বাধিক উইকেটশিকারী হয়েছেন সেই তালিকা: ২০০৮-সোহেল তনভীর (২২), ২০০৯- আরপি সিং (২৩), ২০১০- প্রজ্ঞান ওঝা (২১), ২০১১- লাসিথ মালিঙ্গা (২৮), ২০১২- মর্নি মরকেল (২৫), ২০১৩- ডোয়েইন ব্র্যাভো (৩২), ২০১৪- মোহিত শর্মা (২৩), ২০১৫- ডোয়েইন ব্র্যাভো (২৬), ২০১৬- ভুবনেশ্বর কুমার (২৩), ২০১৭- ভুবনেশ্বর কুমার (২৬), ২০১৮- অ্যান্ড্রু টাই (২৪), ২০১৯- ইমরান তাহির (২৬), ২০২০- কাগিসো রাবাডা (৩০), ২০২১- হর্ষল প্যাটেল (৩২), ২০২২- যুজবেন্দ্র চাহাল (২৭), ২০২৩- মহম্মদ শামি (২৮)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+