IPL:আইপিএল থেকে আপাতত রোহিতকে বিশ্রামের পরামর্শ গাভাসকরের
রোহিত শর্মাকে আইপিএল থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন সুনীল গাভাসকর।ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই হিটম্যান।প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ হচ্ছেন মুম্বই অধিনায়ক। মঙ্গলবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচেও বড় রান করতে পারেননি রোহিত শর্মা। তাঁর দল হেরেছে ৫৫ রানে।
এই পরিস্থিতিতে সুনীল গাভাসকর বলেছেন, ' আমার মনে হয় মুম্বই দলের ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন করা দরকার।' একই সঙ্গে তাঁর পরামর্শ, 'রোহিত শর্মার উচিত কয়েকটি ম্যাচে বিশ্রাম নেওয়া দরকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য। কয়েকটি ম্যাচে বিশ্রাম নিয়ে আবার ফিরে আসা উচিত রোহিতের।'

এই ম্যাচ বাদ দিয়ে আর কোনও ম্যাচেই ব্যাট সেভাবে ঝড় তুলতে পারেননি হিটম্যান। রোহিতের এই ফর্ম প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, 'এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আর রোহিতের আরও বেশি ভাবনা চিন্তা করা উচিত। এই মুহূর্তে ওর বিশ্রাম প্রয়োজন। তিন চারটি ম্যাচে বিশ্রাম নিয়েই ফিরে আসা উচিত।'

আগামী সাতই জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে।

পর পর দুই ম্যাচে হেরে বেশ চাপে মুম্বই ইন্ডিয়ান্স। ৭ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৬। লিগ টেবলে ৭ নম্বরে রয়েছে রোহিত ব্রিগেড।আইপিএলের শুরুটা একেবারেই ভালো হয়নি পাঁচবারের চ্যাম্পিয়নদের। কিন্তু মাঝে তিনটি ম্যাচ জেতায় কিছুটা আশার আলো দেখেছিল মুম্বই।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications