IPL Auction 2024: দল পেলেন ৭২ জন, কাল ঝড় তুলবে আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স! ১০ দল কোথায় দাঁড়িয়ে?

IPL Auction 2024: আইপিএল নিলামের প্রথম দিনে দল পেলেন মোট ৭২ জন ক্রিকেটার। কাল নিলামে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ নিয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কালকের নিলামে ঝড় তোলার অপেক্ষায় মুম্বই ইন্ডিয়ান্সও। একনজরে দেখে নেওয়া যাক প্রথম দিনের শেষে কোন দলে কারা রয়েছেন:

IPL Auction 2024

কলকাতা নাইট রাইডার্স: বেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি), রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), হর্ষিত রানা (৪ কোটি), রামনদীপ সিং (৪ কোটি), আনরিখ নরকিয়া (৬.৫০ কোটি), কুইন্টন ডি কক (৩.৬০ কোটি), অঙ্গকৃষ রঘুবংশী (৩ কোটি), রহমানুল্লাহ গুরবাজ (২ কোটি), বৈভব অরোরা (১.৮ কোটি), ময়াঙ্ক মার্কণ্ডে (৩০ লক্ষ)।

কেকেআরের হাতে আপাতত পড়ে রইল ১০.০৫ কোটি টাকা। তিন বিদেশি-সহ এখনও ১২ জন ক্রিকেটার নিতে পারবে কেকেআর। এখনও অবধি কেকেআর নিয়েছে ১৩ জনকে।

চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), নূর আহমেদ (১০ কোটি), রবিচন্দ্রন অশ্বিন (৯.৭৫ কোটি), ডেভন কনওয়ে (৬.২৫ কোটি), খলিল আহমেদ (৪.৮০ কোটি), রাচিন রবীন্দ্র (৪ কোটি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি), রাহুল ত্রিপাঠী (৩.৪০ কোটি), বিজয় শঙ্কর (১.২০ কোটি)।

চেন্নাই সুপার কিংসের হাতে পড়ে রয়েছে ১৫.৬০ কোটি টাকা। চার বিদেশি-সহ তারা আরও ১৩ জনতে নিতে পারবে। সিএসকে দলে রয়েছেন এখনও অবধি ১২ জন।

দিল্লি ক্যাপিটালস: অক্ষর প্যাটেল (১৬.৫০ কোটি), লোকেশ রাহুল (১৪ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), মিচেল স্টার্ক (১১.৭৫ কোটি), টি নটরাজন (১০.৭৫ কোটি), ট্রিস্টান স্টাবস (১০ কোটি), জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (৯ কোটি), হ্যারি ব্রুক (৬.২৫ কোটি), অভিষেক পোড়েল (৪ কোটি), আশুতোষ শর্মা (৩.৮০ কোটি), মোহিত শর্মা (২.২০ কোটি), সমীর রিজভি (৯৫ লক্ষ), করুণ নায়ার (৫০ লক্ষ)।

দিল্লি ক্যাপিটালসের হাতে রয়েছে ১৩.৮০ কোটি টাকা। চার বিদেশি-সহ তারা আরও ১২ জনকে নিতে পারবে।

গুজরাত টাইটান্স: রশিদ খান (১৮ কোটি), শুভমান গিল (১৬.৫০ কোটি), জস বাটলার (১৫.৭৫ কোটি), মহম্মদ সিরাজ (১২.২৫ কোটি), কাগিসো রাবাডা (১০.৭৫ কোটি), প্রসিদ্ধ কৃষ্ণ (৯.৫০ কোটি), সাই সুদর্শন (৮.৫০ কোটি), এম শাহরুখ খান (৪ কোটি), রাহুল তেওয়াটিয়া (৪ কোটি), মহীপাল লোমরর (১.৭০ কোটি), কুমার কুশাগ্র (৬৫ লক্ষ), নিশান্ত সিন্ধু (৩০ লক্ষ), অনুজ রাওয়াত (৩০ লক্ষ), মানব সুথার (৩০ লক্ষ)।

গুজরাত টাইটান্সের হাতে রয়েছে ১৭.৫০ কোটি টাকা। ৫ বিদেশি-সহ তারা নিতে পারবে আর ১১ জনকে।

লখনউ সুপার জায়ান্টস: ঋষভ পন্থ (২৭ কোটি), নিকোলাস পুরাণ (২১ কোটি), ময়াঙ্ক যাদব (১১ কোটি), রবি বিষ্ণোই (১১ কোটি), আবেশ খান (৯.৭৫ কোটি), ডেভিড মিলার (৭.৫০ কোটি), আবদুল সামাদ (৪.২০ কোটি), আয়ুষ বাদোনি (৪ কোটি), মহসীন খান (৪ কোটি), মিচেল মার্শ (৩.৪০ কোটি), এইডেন মার্করাম (২ কোটি), আরিয়ান জুয়াল (৩০ লক্ষ)।

লখনউয়ের হাতে পড়ে ১৪.৮৫ কোটি টাকা। তারা নিতে পারবে চার বিদেশি-সহ ১৩ জনকে।

মুম্বই ইন্ডিয়ান্স: জসপ্রীত বুমরাহ (১৮ কোটি), হার্দিক পাণ্ডিয়া (১৬.৩৫ কোটি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০ কোটি), ট্রেন্ট বোল্ট (১২.৫০ কোটি), তিলক বর্মা (৮ কোটি), নমন ধীর (৫.২৫ কোটি), রবিন মিঞ্জ (৬৫ লক্ষ), কর্ণ শর্মা (৫০ লক্ষ)।

মুম্বই ইন্ডিয়ান্সের হাতে থাকল ২৬.১০ কোটি টাকা। ৭ বিদেশি-সহ তারা নিতে পারবে এখনও ১৬ জনকে।

পাঞ্জাব কিংস: শ্রেয়স আইয়ার (২৬.৭৫ কোটি), অর্শদীপ সিং (১৮ কোটি), যুজবেন্দ্র চাহাল (১৮ কোটি), মার্কাস স্টইনিস (১১ কোটি), শশাঙ্ক সিং (৫.৫০ কোটি), নেহাল ওয়াধেরা (৪.২০ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (৪.২০ কোটি), প্রভসিমরণ সিং (৪ কোটি), বিজয়কুমার ভাইশাক (১.৮০ কোটি), যশ ঠাকুর (১.৬০ কোটি), হরপ্রীত ব্রার (১.৫০ কোটি), বিষ্ণু বিনোদ (৯৫ লক্ষ)।

পাঞ্জাবের হাতে রয়েছে ২২.৫০ কোটি টাকা। তারা ৬ বিদেশি-সহ আরও ১৩ জন ক্রিকেটার নিতে পারবে।

রাজস্থান রয়্যালস: যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), সঞ্জু স্যামসন (১৮কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), জোফ্রা আর্চার (১২.৫০ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি), ওয়ানিন্দু হাসারঙ্গা (৫.২৫ কোটি), মাহিশ থিকশানা (৪.৪০ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি), আকাশ মাধওয়াল (১.২০ কোটি), কুমার কার্তিকেয় (৩০ লক্ষ)।

রাজস্থানের হাতে পড়ে রইল ১৭.৩৫ কোটি টাকা। তারা চার বিদেশি-সহ আরও ১৪ জনকে নিতে পারবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি (২১ কোটি), জশ হ্যাজলউড (১২.৫০ কোটি), ফিল সল্ট (১১.৫০ কোটি), রজত পাটীদার (১১ কোটি), জিতেশ শর্মা (১১ কোটি), লিয়াম লিভিংস্টোন (৮.৭৫ কোটি), রসিখ সালাম (৬ কোটি), যশ দয়াল (৫ কোটি), সুযশ শর্মা (২.৬০ কোটি)।

আরসিবির হাতে রয়েছে ৩০.৬৫ কোটি টাকা। ৫ বিদেশি-সহ তারা নিতে পারবে আরও ১৬ জন ক্রিকেটার।

সানরাইজার্স হায়দরাবাদ: হেইনরিখ ক্লাসেন (২৩ কোটি), প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি), ঈশান কিষাণ (১১.২৫ কোটি), মহম্মদ শামি (১০ কোটি), হর্ষল প্যাটেল (৮ কোটি), নীতীশ কুমার রেড্ডি (৬ কোটি), রাহুল চাহার (৩.২০ কোটি), অভিনব মনোহর (৩.২০ কোটি), অ্যাডাম জাম্পা (২.৪০ কোটি), সিমরজিৎ সিং (১.৫০ কোটি), অথর্ব তাইড়ে (৩০ লক্ষ)।

সানরাইজার্সের হাতে রয়েছে ৫.১৫ কোটি টাকা। চার বিদেশি-সহ আরও ১২ জন ক্রিকেটার তারা নিতে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+