IPL Auction 2024: আইপিএলে মাঠে নামবেন মালিঙ্গা! নিলামে সানরাইজার্সের চালে চাপে মুম্বই?

IPL Auction 2024: আইপিএলে ফের মাঠে দেখা যেতে পারে মালিঙ্গাকে। সৌদি আরবের জেদ্দায় নিলামের দ্বিতীয় দিনে বড় চমক দিল সানরাইজার্স হায়দরাবাদ।

উল্লেখ্য, আসন্ন আইপিএল থেকে লাসিথ মালিঙ্গাকে বোলিং মেন্টর হিসেবে নিযুক্ত করেছে মুম্বই ইন্ডিয়ান্স। বোলিং কোচ পরশ মামব্রের সঙ্গে মালিঙ্গা থাকায় রীতিমতো সেখানে ডাবল ইঞ্জিন।

IPL Auction 2024

লাসিথ মালিঙ্গা আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় রয়েছেন আট নম্বরে। ২০০৯ থেকে ২০১৯ অবধি শ্রীলঙ্কার স্পিডস্টার ১২২টি ম্যাচে আইপিএলে ১৭০টি শিকার ঝুলিতে পুরেছেন।

এখন প্রশ্ন হলো, নিলামের জন্য নাম লিখিয়েও কীভাবে আইপিএল খেলবেন মালিঙ্গা? না, মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের চিন্তিত হওয়ার বিন্দুমাত্র কারণ নেই। মালিঙ্গার দেশের আরেক মালিঙ্গার আইপিএল অভিষেক হতে পারে সামনের বছরের আইপিএলে।

লাসিথ মালিঙ্গাকে নয়, অ্যাক্সিলারেটেড অকশন থেকে শ্রীলঙ্কারই জোরে বোলার ঈশান মালিঙ্গাকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। মালিঙ্গার বেস প্রাইস ৩০ লক্ষ টাকা। তাঁকে দলে নিতে প্রথমে আগ্রহ দেখায় সানরাইজার্স হায়দরাবাদ। পরে যোগ দেয় রাজস্থান রয়্যালস।

মুহূর্তে দর কষাকষি পৌঁছে যায় ১ কোটি টাকায়। রাজস্থানকে টেক্কা দিয়ে শেষ অবধি ১ কোটি ২০ লক্ষ টাকায় ঈশান মালিঙ্গাকে দলে নেয় অরেঞ্জ আর্মি। লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলেন এই মালিঙ্গা। শ্রীলঙ্কা এ দলের সঙ্গেও অনুশীলন করেছেন।

ইমার্জিং টি২০ এশিয়া কাপে শ্রীলঙ্কা এ দলের হয়ে নজর কেড়েছেন ঈশান মালিঙ্গা। চেন্নাইয়ে চলতি বছর এমআএফ পেস ফাউন্ডেশনেও তিনি অনুশীলন করতে এসেছিলেন। অলরাউন্ডার চামিন্দু বিক্রমাসিংঘের সঙ্গে।

ঈশান মালিঙ্গার ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৯ উইকেট রয়েছে। লিস্ট এ বা ঘরোয়া ৫০ ওভারের ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। ১৩টি টি২০ ম্যাচে তাঁর ১৩টি উইকেট রয়েছে। লাসিথ না হলেও ঈশানের পদবিতেও মালিঙ্গা থাকায় দুজনের তুলনাও যে হবে তা বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+