IPL 2025: প্লে-অফ নিশ্চিত করতে হলে কোন দলকে জিততে হবে কতগুলি ম্যাচ? জানুন সমীকরণ

একমাস অতিক্রান্ত হয়ে গিয়েছে আইপিএলের ১৮তম সংস্করনের। সব দলই একে অপরের বিরুদ্ধে প্রায় একবার করে মুখোমুখি হয়ে গিয়েছে। এমনকি দ্বিতীয় রাউন্ডের ম্যাচও শুরু হয়ে গিয়েছে। এক মাস পরই আইপিএলের মেগা ফাইনাল। এখন থেকেই প্লে অফের সমীকরণ নিয়ে অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে সব দলের মধ্যেই।

আইপিএলে প্লে অফের যোগ্যতা অর্জন করতে মোটামুটি ১৬ পয়েন্ট প্রয়োজন হয় সব দলেরই, তবে ১৮ পয়েন্ট পেয়ে গেলে প্লে অফ পুরোপুরি নিশ্চিত হয়ে যায়। এখনও পর্যন্ত ১৬ পয়েন্টে পৌঁছতে কোন দলের কত পয়েন্ট প্রয়োজন? এবং হাতে রয়েছে কতগুলি ম্যাচ? সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

IPL 2025

এখনও পর্যন্ত আইপিএলের আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গুজরাত টাইটান্স। পাশাপাশি দিল্লি ক্যাপিটালস আট ম্যাচে ১২ নিয়ে দুই নম্বরে রয়েছে। বিরাট কোহলিদের আরসিবিও নয় ম্যাচে ১২ পয়েন্টে পৌঁছে গেছে। ফলে এই তিনটি দলের প্লে-অফের অনেকটাই সহজ হয়ে গিয়েছে। হিসেব বলছে গুজরাতের আগামী ৬ ম্যাচের মধ্যে আর দুটিতে জয় পেলেই ১৬ পয়েন্ট হয়ে যাবে এবং প্লে অফের নিশ্চিত করে ফেলবে তবে ছটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেলে তাদের পয়েন্ট হবে ১৮ সেক্ষেত্রে পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে প্লে অফ।

দিল্লির ক্ষেত্রেও বাকি থাকা ৬ ম্যাচের মধ্যে আর মাত্র দুটিতে জিততে হবে। আরসিবির এখনো পাঁচ ম্যাচ বাকি রয়েছে এই পাঁচটি ম্যাচের মধ্যে দুটিতে জিতলেই রজত পাটীদারের দলও ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত লিগ টেবিলে চার নম্বরে রয়েছে। তাদের পয়েন্ট ১০ এই প্রেক্ষাপটে ১৬ পয়েন্টে পৌঁছতে বাকি পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেতে হবে পাণ্ডিয়া ব্রিগেডকে।

পাঞ্জাব কিংস ৫ নম্বরে থাকলেও তারা কিছুটা সুবিধা জনক জায়গায় রয়েছে কারণ শ্রেয়স আইয়ারদের এখনও ছটি ম্যাচ বাকি। এই ছটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতলেই তারা ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। লখনউ সুপার দল পাঁচটি ম্যাচ বাকি এর মধ্যে তিনটিতে জিতলে তারা ১৬ পয়েন্টে পৌঁছবে।

এবার আসা যাক কেকেআর দলের কথায়। এবার কলকাতা নাইট রাইডার্সের সমীকরণ অত্যন্ত কঠিন। এখনও ছটি ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে ১৬. নিশ্চিত করতে হলে ৫ ম্যাচে জয় পেতে হবে কেকেআরকে। সানরাইজার্স এবং চেন্নাই সুপার কিংস এই দুটি দলে সমীকরণ আরও কঠিন কারণ তাদের ছটি করে ম্যাচ বাকি আছে বাকি, ছটি ম্যাচ সব কটিতে জিতলে তবেই তারা ১৬ পয়েন্টে পৌঁছতে পারবে।

রাজস্থান রয়্যালস কিন্তু এই তালিকার মধ্যেই নেই কারণ তাদের ১৬ পয়েন্টে পৌঁছানোর আর কোন সম্ভাবনা নেই। ৯ ম্যাচে চার পয়েন্টে রয়েছে রাজস্থান রয়্যালসের। বাকি পাঁচটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১৪। অনেক ক্ষেত্রে ১৪ পয়েন্ট নিয়েও প্লে -অফে স্থান করা যায় কিন্তু সেক্ষেত্রে অনেক অঙ্ক মেলাতে হয়। সব মিলিয়ে, প্লে অফের সমীকরণ কিন্তু ক্রমশ জমে উঠছে আইপিএলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+