IPL 2025: কেকেআর-পাঞ্জাব ম্যাচে ভিলেন হতে পারে কালবৈশাখী? কেমন থাকবে আবহাওয়া? জানুন বিস্তারিত
শনিবার ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। এই ম্যাচ নাইট রাইডার্সের কাছে কার্যত ডু অর ডাই কারণ এই ম্যাচে জয় না পেলে প্লে- অফের সমীকরণ অত্যন্ত কঠিন হয়ে যাবে। এই পরিস্থিতিতে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের লক্ষ্য়েই মাঠে নামছে নাইট ব্রিগেড।
শেষ দুই ম্যাচে হারতে হয়েছে। এমনকি ঘরের মাঠে শেষ ম্যাচে গুজরাতের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছে কেকেআরকে। বৈশাখী সন্ধ্যায় ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হচ্ছে কেকেআর এবং পাঞ্জাব কিংস। কিন্তু ম্যাচের সময় কেমন থাকবে আবহাওয়া? কালবৈশাখী প্রভাব পড়তে পারে এই ম্যাচে? সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

বিগত কয়েকদিন ধরেই কলকাতায় তাপমাত্রায় পারদ ঊর্ধ্বমুখী। গরমের দাপট ক্রমেই বাড়ছে শনিবারও সকাল থেকেই গরমে হাঁসফাঁস অবস্থা। দুপুরে তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশেই থাকবে এবং যা অনুভূত হবে ৪২ ডিগ্রির কাছাকাছি। তবে সন্ধ্যের পর ম্যাচ থাকায় তাপমাত্রা কিছুটা হলেও নামবে। ম্যাচের সময় তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটে জানানো হয়েছে।
তবে কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। গরম থাকলেও এই ম্যাচে বৃষ্টি কোনো প্রভাব ফেলবে না। বৃষ্টির সম্ভাবনা নেই এই ম্যাচে এখনও পর্যন্ত। চলতি মরশুমে ঘরের মাঠে কোন ম্যাচেই বৃষ্টি প্রভাব ফেলেনি। পাঞ্জাব কিংস ম্যাচেও বরুণ দেব সহায় হবে বলেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।
চলতি মরশুমের শুরু থেকেই ইডেনের পিচ নিয়ে বিতর্ক তুঙ্গে। মনের মত পিচ পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। শনিবারের ম্যাচে স্পিচ স্লো হতে পারে পরের দিকে। প্রথম দিকে অবশ্য রান উঠতে পারে যেমনটা দেখা গিয়েছিল গুজরাত ম্যাচে। প্রথম ইনিংসে কেকেআরের স্পিনাররা পিচ থেকে কোন কার্যকরী সুবিধা পাননি তবে দ্বিতীয় ইনিংসের রশিদ খান, সাই কিশোররা সুবিধা পান এক্ষেত্রে একই রকম পিচ হলে কিন্তু চাহালের ঘূর্ণি সামলাতে হবে কেকেআর ব্যাটারদের। পাশাপাশি পরের দিকে শিশিরের একটা প্রভাব ও থাকতে পারে।
ইডেনে আরসিবি ম্য়াচের পর শাহরুখ খানকে দেখা যায়নি, এই মরশুমে শাহরুখ শো থেকে বঞ্চিত হচ্ছে ইডেন। তবে দলকে সমর্থন জানাতে প্রতি ম্যাচেই উপস্থিত থাকছেন প্রীতি জিন্টা। ইডেনে কি একইসঙ্গে দেখতে পাওয়া যাবে দুই বলিউড নক্ষত্রকে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications