IPL 2025: কোহলিকে বিরাট খোঁচা মঞ্জরেকরের! পরিসংখ্যান তুলে ধরে পাল্টা দিলেন দাদা বিকাশ
IPL 2025: ফের বিতর্কে সঞ্জয় মঞ্জরেকর। অনেকেই মনে করছেন, বিরাট কোহলিকে খোঁচা দিতেই তিনি স্ট্রাইক রেট সংক্রান্ত তথ্য তুলে ধরে এক্স হ্যান্ডলে পোস্ট করছেন।
বিরাটই যে মঞ্জরেকরের নিশানা, তা আরও জোরালো হলো কোহলির দাদা বিকাশ বিষয়টি নিয়ে সরব হতেই। বিকাশ মোক্ষম খোঁচা দিলেন মঞ্জরেকরকে।

সঞ্জয় মঞ্জরেকর গত ১৮ এপ্রিল একটি পোস্টে লেখেন টি২০ ক্রিকেটে রানের মতোই সমান গুরুত্বপূর্ণ স্ট্রাইক রেট। চলতি আইপিএলে ২০০ রান করা ব্যাটারদের মধ্যে যে ক্রিকেটারদের স্ট্রাইক রেট ভালো, সেই সেরা দশের একটি তালিকা দিয়েছেন মঞ্জরেকর।
মঞ্জরেকরের তালিকায় নাম ছিল প্রিয়াংশ আর্য, নিকোলাস পুরাণ, শ্রেয়স আইয়ার, অভিষেক শর্মা, ফিল সল্ট, মিচেল মার্শ, ট্রাভিস হেড, হেইনরিখ ক্লাসেন, জস বাটলার ও লোকেশ রাহুলের। বিরাটের নাম তালিকায় মঞ্জরেকর না রাখায় চর্চা শুরু হয়।
বর্তমানে নিকোলাস পুরাণ (২০৩.০১) ও প্রিয়াংশ আর্য (২০০.৬২)-র স্ট্রাইক রেট দুশোর উপরে রয়েছে। বিরাট কোহলি বর্তমানে চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রয়েছেন দুইয়ে। তাঁর স্ট্রাইক রেট ১৩৮.৮৭। বিরাট আইপিএলে খেলছেন ওপেনার হিসেবে।
এপর গত ২৬ এপ্রিল মঞ্জরেকর আরেকটি পোস্ট করেন। তাতে যে ব্যাটারদের স্ট্রাইক রেট ১৫৩ থেকে ২০৫-এর মধ্যে ছিল সেই তালিকা দেন মঞ্জরেকর। এতে নাম ছিল নিকোলাস পুরাণ, প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, জস বাটলার, মিচেল মার্শ, ট্রাভিস হেড, হেইনরিখ ক্লাসেন, লোকেশ রাহুল ও শুভমান গিলের।
Priyansh Arya 69(35) Prabhsimran 83(49), last night v KKR. Yet another instance of new age batters out performing earlier generation big name batters. T20s is their game!
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) April 27, 2025
বিষয়টি অন্য মাত্রা পায় মঞ্জরেকরের আরেকটি টুইটে। যাতে তিনি ইডেনে কেকেআরের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের প্রিয়াংশ ও প্রভসিমরণের ব্য়াটিংয়ের প্রশংসা করে লেখেন, বর্তমান প্রজন্মের ব্যাটাররা পিছনে ফেলে দিলেন বড় ব্যাটারদের। টি২০ তাঁদের জন্যই।
এরপরই বিরাট কোহলির দাদা বিকাশ কোহলি থ্রেডসে লেখেন, মিস্টার সঞ্জয় মঞ্জরেকর। যাঁর একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে স্ট্রাইক রেট ৬৪.৩১। তাঁর পক্ষে ২০০-র বেশি স্ট্রাইক রেট নিয়ে মন্তব্য করা সহজ।
-
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে









Click it and Unblock the Notifications