IPL 2025: ফের ইতিহাসে বৈভব সূর্যবংশী, সর্বকনিষ্ঠ হিসেবে আইপিএল শতরান, ভাঙল বহু রেকর্ড
IPL 2025: আইপিএলে ফের ইতিহাস বৈভব সূর্যবংশীর। কেরিয়ারের তৃতীয় আইপিএল ম্যাচেই সর্বকনিষ্ঠ হিসেবে আইপিএল শতরান হাঁকাল বিহারের সমস্তিপুরের ১৪ বছরের এই ক্রিকেটার।
আজ জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে ২১০ রানের টার্গেট তাড়া করছে রাজস্থান রয়্যালস। এদিন ১৭ বলে অর্ধশতরান পূর্ণ করার পর বৈভব শতরানে পৌঁছে গেল ৩৫ বল খেলেই।

প্রথম ৪ ওভারে ৬০ রান তুলে ফেলে রাজস্থান রয়্যালস। ইমপ্যাক্ট সাব ইশান্ত শর্মা নিজের দ্বিতীয় তথা রাজস্থান ইনিংসের চতুর্থ ওভারে দেন ২৮ রান। যশস্বী জয়সওয়াল এই ওভারের প্রথম দুটি বলে এবং পঞ্চম বলে ছয় মারেন। চার মারেন তৃতীয় ও শেষ বলে। মহম্মদ সিরাজ ও ইশান্ত শর্মা নিজেদের প্রথম ২ ওভারে দেন যথাক্রমে ২৪ ও ৩৬ রান।
যশস্বী জয়সওয়ালের থেকেও বেশি আগ্রাসী ব্যাটিং চালিয়ে যেতে থাকে বৈভব সূর্যবংশী। পঞ্চম ওভারে ওয়াশিংটন সুন্দর দেন ২১ রান। পাঁচ ওভারের শেষে স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৮১। বৈভব তিনটি চার ও ৬টি ছয় মেরে ১৭ বলে আইপিএল কেরিয়ারের প্রথম অর্ধশতরান পূর্ণ করে।
পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে বৈভব ও যশস্বীর জুটিতে ভর করে বিনা উইকেটে ৮৭ রান তোলে রাজস্থান রয়্যালস। ৭.৪ ওভারেই ১০০ রানে পৌঁছে যায় রিয়ান পরাগের নেতৃত্বাধীন দল। ১৪ বছর ৩২ দিনের মাথায় অর্ধশতরান পূর্ণ করে বৈভব।
Vaibhav Suryavanshi is at it again! 💥
— Star Sports (@StarSportsIndia) April 28, 2025
A monstrous six!
Watch the LIVE action ➡ https://t.co/GeTHelSNLF #IPLonJioStar 👉 #RRvGT | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar pic.twitter.com/mFJZEydFZe
রিয়ান পরাগ রাজস্থান রয়্যালসের হয়ে ১৭ বছর ১৭৫ দিনের মাথায় অর্ধশতরান পেয়েছিলেন। সঞ্জু স্য়ামসন প্রথম আইপিএল অর্ধশতরান করেন ১৮ বছর ১৫৯ দিনের মাথায়। ১৭ বলে বৈভবের অর্ধশতরান রাজস্থান রয়্যালসের হয়ে দ্বিতীয় দ্রুততম। ২০২৩ সালে কেকেআরের বিরুদ্ধে ১৩ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন যশস্বী জয়সওয়াল।
বৈভব যখন শতরানে পৌঁছয় তখন তার নামের পাশে সাতটি চার ও ১১টি ছয়। রশিদ খানের বলে ছয় হাঁকিয়ে বৈভব আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান পেল। ২০১৩ সালে আরসিবির হয়ে ক্রিস গেইল ৩০ বলে শতরান করেছিলেন। তাঁর পরেই ছিল রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ইউসুফ পাঠানের ৩৭ বলের শতরান, ২০১০ সালে। বৈভব পিছনে ফেললেন পাঠানকে।
বৈভব শেষ অবধি থামল ১০১ রানে। ৩৮ বলের ইনিংসে রয়েছে ৭টি চার ও ১১টি ছয়। অর্থাৎ ৯৪ রানই এসেছে চার ও ছয় থেকে। বৈভব বোল্ড হন প্রসিদ্ধ কৃষ্ণর বলে। ১১.৫ ওভারে ১৬৬ রানে ওপেনিং জুটি ভাঙে রাজস্থান রয়্যালসের।
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications