IPL 2025: এক ছক্কাতেই এলিট লিস্টে! ভারতের ষষ্ঠ ব্যাটার হিসেবে আইপিএলে ঈর্ষণীয় কীর্তি স্পর্শ রাহুলের
IPL 2025: আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় ঈর্ষণীয় কীর্তি স্পর্শ করলেন দিল্লি ক্যাপিটালসের লোকেশ রাহুল। একটি ছক্কা মারতেই।
আজ আমেদাবাদে রাহুল ব্যাট করতে নামেন তিন নম্বরে। তিনি চারটি চার ও একটি ছয়ের সাহায্যে করেন ১৪ বলে ২৮ রান।

এই একটি ছয় রাহুলকে বসিয়ে দিল আইপিএলে ২০০টি ছয় মারা ব্যাটারদের তালিকায়। ষষ্ঠ ভারতীয় হিসেবে। আইপিএলে আজ ১৩৮তম ম্যাচ খেলছেন রাহুল। ১২৯টি ইনিংস লাগল আইপিএলে ২০০টি ছক্কা মারার নজির স্পর্শ করতে।
SLOG MODE: ACTIVATED! 👊🏻#KLRahul clears the front leg and smashes #MohammedSiraj for a MAXIMUM over long on boundary! 💪🏻💙
— Star Sports (@StarSportsIndia) April 19, 2025
Watch the LIVE action ➡ https://t.co/6YcPaJPTHV#IPLonJioStar 👉 #GTvDC | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2 & JioHotstar! pic.twitter.com/GkDvLb7BaT
আইপিএলে সর্বাধিক ৩৫৭টি ছয় মারার নজির রয়েছে ক্রিস গেইলের। তাঁর পরেই রয়েছেন রোহিত শর্মা, যাঁর আইপিএলে ছয়ের সংখ্যা ২৮৬টি। বিরাট কোহলি আইপিএলে ২৮২টি ছয় মেরে রয়েছেন তিন নম্বরে। মহেন্দ্র সিং ধোনি চার নম্বরে আছেন, আইপিএলে তিনি মেরেছেন ২৬০টি ছয়।
এবি ডি ভিলিয়ার্স ২৫১, ডেভিড ওয়ার্নার ২৩৬, কায়রন পোলার্ড ২২৩, সঞ্জু স্যামসন ২১৬, আন্দ্রে রাসেল ২১২ ও সুরেশ রায়না ২০৩টি ছয় হাঁকিয়েছেন আইপিএলে। ফলে বিশ্বের ১১ নম্বর প্লেয়ার হিসেবে আইপিএলে ২০০টি ছয় মারার নজির গড়লেন রাহুল।
চলতি আইপিএলে রাহুল ৬টি ম্যাচে ২৬৬ রান করেছেন। ২টি অর্ধশতরানের সৌজন্যে। আজ রাহুল ৮৯ মিটারের ছক্কা হাঁকান মহম্মদ সিরাজের বলে। তৃতীয় ওভারের তৃতীয় বলে। আজ অবশ্য আইপিএলে পাঁচ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করা হলো না রাহুলের। এ জন্য তাঁকে আজ করতে হতো ৭৯ রান।
আজ টস জিতে ফিল্ডিং নেয় গুজরাত টাইটান্স। চলতি আইপিএলে নজর কাড়তে ব্যর্থ জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে বসিয়েই এদিন একাদশ সাজায় দিল্লি ক্যাপিটালস। অভিষেক পোড়েলের সঙ্গে ওপেন করেন করুণ নায়ার। কিন্তু ওপেনিং জুটি ভাঙে ১.৪ ওভারে ২৩ রানেই।
পোড়েল করেন ৯ বলে ১৮, তিনটি চার একটি ছয় মেরেছেন। দিল্লির ওপেনিং জুটিটি ভাঙেন আরশাদ খান। করুণ নায়ার ২টি করে চার ও ছয়ের সাহায্যে ১৮ বলে ৩১ রান করে প্রসিদ্ধ কৃষ্ণর শিকার হন। রাহুল লেগ বিফোর হন প্রসিদ্ধ কৃষ্ণর বলেই।
অধিনায়ক অক্ষর প্যাটেল ৩২ বলে ৩৯ রান করে কৃষ্ণর তৃতীয় শিকার হন। অক্ষর ১টি চার ও ২টি ছয় মেরেছেন। ট্রিস্টান স্টাবস ২১ বলে ৩১ রান করেন। প্রসিদ্ধ কৃষ্ণর চতুর্থ শিকার বিপ্রাজ নিগম, তিনি ১ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন। ডোনোভান ফেরেরা করেন ৩ বলে ১।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৩ তুলল দিল্লি ক্যাপিটালস। ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে আশুতোষ শর্মা ১৯ বলে ৩৭ রান করেছেন। মিচেল স্টার্ক ২ বলে ২ ও কুলদীপ যাদব ১ বলে ৪ রানে অপরাজিত থাকেন।
প্রসিদ্ধ কৃষ্ণ ৪ ওভারে ৪১ রান দিয়ে চার উইকেট নিলেন। যার ফলে নূর আহমেদকে পিছনে ফেলে তিনিই আপাতত সর্বাধিক উইকেটশিকারী, দখলে নিলেন বেগুনি টুপি। মহম্মদ সিরাজ চার ওভারে ৪৭, আরশাদ খান ৪ ওভারে ৪৬, সাই কিশোর ১ ওভারে ৯ ও ইশান্ত শর্মা তিন ওভারে ১৯ রান দিয়ে একটি করে উইকেট পেলেন। রশিদ খান ৪ ওভারে ৩৮ রান খরচ করে কোনও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications