IPL 2025: ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স, কোহলিদের ডেরায় গিয়ে বিরাট জয় হাসিল পাঞ্জাবের

জয়ের ধারা বজায় রাখল পাঞ্জাব কিংস। আরসিবির বিরুদ্ধে ম্যাচে ৫ উইকেটে জয় পেল শ্রেয়স আইয়ার ব্রিগেড। ঘরের মাঠে পরাজয়ের মুখ দেখতে হল আরসিবিকে।

আইপিএলে ঘরের মাঠে আরসিবি মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস দলের। চিন্নাস্বামীতে এই ম্যাচে ভিলেন হল বৃষ্টি। নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। এমনকি ম্যাচ নিদিষ্ট সময়ে শুরুও হয়নি। নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিট পর টস হল। খেলা শুরু হল ২ঘণ্টা ১৫ মিনিট পর। ফলে ওভার কমল। ২০ নয় এই ম্যাচ হল ১৪ ওভারের। টসে জিতে পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার বোলিং করার সিদ্ধান্ত নেন।

Punjab Kings

ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হল না আরসিবির। ৪ রান করে অর্শদীপ সিংয়ের বলে আউট হলেন ফিল সল্ট। বিরাট কোহলিও পুরোপুরি ব্যর্থ হলেন। ১ রান করেই অর্শদীপ সিংয়ের বলেই আউট হলেন কোহলি। ১৮ বলে ২৩ রান করে চাহালের বলে আউট হলেন আরসিবি অধিনায়ক রজত পাটীদার। পাঞ্জাব দলের বোলিংয়ের সামনে পুরোপুরি ব্য়র্থ আরসিবির মিডল অর্ডার।

লিয়াম লিভিংস্টোন ৪, জীতেশ শর্মা ২ এবং ক্রুণাল পাণ্ডিয়া ১ রান করে আউট হলেন। ৪১ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো বিপদের মুখোমুখি হয় আরসিবি। কিন্তু আরসিবির ব্যাটিংয়ের মানরক্ষা করলেন টিম ডেভিড। ২৬ বলে ৫০ রানে অপরাজিত থাকলেন ডেভিড। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং তিনটি ছক্কা।

আরসিবি দলের লোয়ার অর্ডারও ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারলেন না। ভুবনেশ্বর কুমার ৮ এং যশ দয়াল ০ রানে আউট হলেন। নির্ধারিত ১৪ ওভার শেষে ৯ উইকেটে ৯৫ রান স্কোরবোর্ডে তুলল। পাঞ্জাব দলের হয়ে তিন ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট নেন, চাহাল ৩ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেন। মার্কো জানসেন ৩ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট নেন। জেভিয়ার বার্টলেট একটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব ভালো হয়নি পাঞ্জাব কিংসের। পরিবর্ত হিসাবে নামা প্রভসিমরন সিং ৯ বলে ১৩ রান করে আউট হলেন। প্রিয়াংশ আর্য ১১ বলে ১৬ রান করে আউট হলেন। এর পর দলের ব্যাটিংয়ের হাল ধরেন শ্রেয়স আইয়ার , জশ ইনগ্লিস। তবে শ্রেয়স আইয়ার সাত এবং ইনগ্লিস ১৪ রান করে আউট হলেন।

চার উইকেট হারিয়ে চাপ তৈরি হয় পাঞ্জাব দলের উপর। কিন্তু দলকে চাপমুক্ত করলেন নেহাল ওয়াধেরা। সুযশ শর্মাকে বেছে নিলেন আক্রমণের জন্য। তাঁর ওভারেই স্কোরবোর্ডকে সচল রাখলেন নেহাল। তিনি ১৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। শশাঙ্ক সিং ১ রান করে আউট হলেন। ১১ বল বাকি থাকতেই জয় তুলে নিল পাঞ্জাব।

Take a Poll

৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ২ নম্বরে উঠে এল পাঞ্জাব কিংস। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে থাকল আরসিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+