PBKS vs KKR, IPL 2025 Updates: চাহাল-জানসেনদের দাপটে পাঞ্জাব কিংসের দুরন্ত জয়, লজ্জার হার কেকেআরের

PBKS vs KKR, IPL 2025 Updates: আইপিএলে আজ মুল্লানপুরে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে পাঞ্জাব কিংসের সামনে। জিতলে কেকেআর পয়েন্ট তালিকার শীর্ষে চলে যেতে পারে।

ম্যাচের স্কোর, নিউজ আপডেট, পরিসংখ্যানের জন্য চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

PBKS vs KKR  IPL 2025 Updates

Apr 15, 2025, 10:47 pm IST

লজ্জার হার

৭ রানের মাথায় ওপেনারদের হারায় কলকাতা নাইট রাইডার্স। প্রথম ওভারের শেষ বলে সুনীল নারিন ৪ বলে ৫ রান করে জানসেনের বলে বোল্ড হয়ে যান। এরপর দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশী। পাওয়ারপ্লের ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ছিল ২ উইকেটে ৫৫। অষ্টম ওভারের চতুর্থ বলে ৬২ রানে কেকেআরের তৃতীয় উইকেটের পতন ঘটে। ১টি করে চার ও ছয় মেরে রাহানে ১৭ বলে ১৭ রান করে যুজবেন্দ্র চাহালের বলে লেগ বিফোর হন। রাহানে কেন রিভিউ নিলেন না তা নিয়ে প্রশ্ন উঠছে। এর পরের বলেই ৫ রান পায় কেকেআর। বেঙ্কটেশ আইয়ারের শট লং লেগে ধরেছিলেন বার্টলেট। কিন্তু এরপরই বল তাঁর হাত ফস্কে বাউন্ডারি লাইন পেরিয়ে যায়। যা ওভার থ্রো হিসেবে গণ্য হয় এবং কেকেঅরের স্কোরকার্ডে যোগ হয় ৫ রান। দশম ওভারের প্রথম বলে কেকেআর চতুর্থ উইকেট হারায়, যা চাহালের দ্বিতীয় শিকার। পাঁচটি চার ও ১টি ছয়ের সাহায্যে ২৮ বলে ৩৭ রান করে বার্টলেটের হাতে ক্যাচ দেন রঘুবংশী। ১০.৪ ওভারে ৭৪ রানে নাইটরা পঞ্চম উইকেট হারায়। গ্লেন ম্যাক্সওয়েলের বলে স্যুইপ মারতে গিয়ে লেগ বিফোর হন বেঙ্কটেশ আইয়ার (৪বলে ৭ রান)। দ্বাদশ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে রিঙ্কু সিং ও রামনদীপ সিংকে আউট করে খেলা জমিয়ে দেন চাহাল। রিঙ্কু আউট হওয়ায় কেকেআরের ষষ্ঠ উইকেট পড়ে ৭৬ রানে। রিঙ্কু ৯ বলে ২ রান করে চাহালের বলে স্টাম্প আউট হয়ে যান। এদিন পাঞ্জাব কিংসের হয়ে উইকেটকিপিং করেন জশ ইনগ্লিস। ৭৬ রানেই সপ্তম উইকেট হারায় নাইটরা। রামনদীপ গোল্ডেন ডাক নিয়ে ফেরেন, শ্রেয়সের হাতে ক্যাচ দিয়ে। ১২.৫ ওভারে হর্ষিত রানা ৬ বলে ৩ রানে বোল্ড হয়ে যান, তিনি জানসেনের দ্বিতীয় শিকার। কেকেআরের অষ্টম উইকেট পড়ে ৭৯ রানে। ৭.৪ ওভারে ৬২ রানে তৃতীয় উইকেট পড়ার পর ১২.৫ ওভারে ৭৯ রানে আট উইকেট। ফলে ১৭ রানের ব্যবধানে পড়ে ৬ উইকেট। এরপর ১৪তম ওভারের চাহালের বলে দুটি ছয় ও ১টি চারের সাহায্যে ১৬ রান তোলেন রাসেল। ফলে নাইটদের জেতার সমীকরণ দাঁড়ায় ৩৬ বলে ১৭ রান দরকার। ১৫তম ওভারের শেষ বলে বৈভব অরোরা ৭ বলে ০ রানে অর্শদীপ সিংয়ের বলে কট বিহাইন্ড হন। কেকেআরের নবম উইকেটের পতন ঘটে ৯৫ রানে। ১৫.১ ওভারে ৯৫ রানে গুটিয়ে গেল কেকেআর। জানসেনের বলে বোল্ড হন রাসেল। তিনি ১১ বলে ১৭ রান করেন। পাঞ্জাব কিংসের বোলারদের মধ্যে সফলতম চাহাল ৪ ওভারে ২৮ রান দিয়ে নিলেন চার উইকেট। মার্কো জানসেন ৩.১ ওভারে ১৭ রান দিয়ে নিলেন তিন উইকেট। বার্টলেট ৩ ওভারে ৩০, অর্শদীপ সিং ১টি মেডেন-সহ ৩ ওভারে ১১ ও ম্যাক্সওয়েল ২ ওভারে ৫ রান দিয়ে পেলেন ১টি করে উইকেট।
Apr 15, 2025, 10:09 pm IST

পঞ্চম উইকেট হারাল কেকেআর

অষ্টম ওভারের চতুর্থ বলে ৬২ রানে কেকেআরের তৃতীয় উইকেটের পতন ঘটে। ১টি করে চার ও ছয় মেরে রাহানে ১৭ বলে ১৭ রান করে যুজবেন্দ্র চাহালের বলে লেগ বিফোর হন। রাহানে কেন রিভিউ নিলেন না তা নিয়ে প্রশ্ন উঠছে। এর পরের বলেই ৫ রান পায় কেকেআর। বেঙ্কটেশ আইয়ারের শট লং লেগে ধরেছিলেন বার্টলেট। কিন্তু এরপরই বল তাঁর হাত ফস্কে বাউন্ডারি লাইন পেরিয়ে যায়। যা ওভার থ্রো হিসেবে গণ্য হয় এবং কেকেঅরের স্কোরকার্ডে যোগ হয় ৫ রান। দশম ওভারের প্রথম বলে কেকেআর চতুর্থ উইকেট হারায়, যা চাহালের দ্বিতীয় শিকার। পাঁচটি চার ও ১টি ছয়ের সাহায্যে ২৮ বলে ৩৭ রান করে বার্টলেটের হাতে ক্যাচ দেন রঘুবংশী। ১০.৪ ওভারে ৭৪ রানে নাইটরা পঞ্চম উইকেট হারায়। গ্লেন ম্যাক্সওয়েলের বলে স্যুইপ মারতে গিয়ে লেগ বিফোর হন বেঙ্কটেশ আইয়ার (৪বলে ৭ রান)।
Apr 15, 2025, 9:43 pm IST

জয়ের পথে কেকেআর

পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে কেকেআরের স্কোর ২ উইকেটে ৫৫। অজিঙ্ক রাহানে ১০ বলে ১৩ ও অঙ্গকৃষ রঘুবংশী ১৮ বলে ৩১ রানে অপরাজিত। কুইন্টন ডি কক ৪ বলে ২ ও সুনীল নারিন ৪ বলে ৫ রানে অপরাজিত।
Apr 15, 2025, 9:01 pm IST

৭২ রানে পড়ল ১০ উইকেট। যার জেরে মুল্লানপুরে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেল পাঞ্জাব কিংস। হর্ষিত রানা নিলেন তিনটি উইকেট। বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন নিলেন ২টি করে উইকেট। বরুণ বললেন, এই উইকেটে অন্তত ১৮০-১৯০ রান তোলা উচিত ছিল। দলের বোলাররা ভালো বল করেছেন। টস জিতে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস প্রথম ৩.১ ওভারে বিনা উইকেটে ৩৯ রান তুলে ফেলে। ৩.২ ওভারে ৩৯ রানে প্রথম উইকেট পড়ে। সেখান থেকে ১১ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৮৬। ফলে ৪৭ রান তোলার মধ্যে পড়ে ৮ উইকেট। পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে স্কোর ছিল ৪ উইকেটে ৫৪। ১০ ওভারে তা গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ৮৬ রানে। প্রিয়াংশ আর্য ১২ বলে ২২, প্রভসিমরণ সিং ১৫ বলে ৩০ ও অধিনায়ক শ্রেয়স আইয়ার করেন ২ বলে ০। তিন ব্যাটারই হর্ষিত রানার বলে রামনদীপ সিংয়ের হাতে ক্যাচ দেন। চতুর্থ ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে প্রিয়াংশ ও শ্রেয়াংশকে ফেরান হর্ষিত। প্রভসিমরণ হর্ষিতের তৃতীয় শিকার হন ষষ্ঠ ওভারের শেষ বলে। জশ ইনগ্লিসকে বোল্ড করে দেন বরুণ চক্রবর্তী। চলতি আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে তিনি করলেন ৬ বলে ২। নেহাল ওয়াধেরা ৯ বলে ১০ রানে আনরিখ নরকিয়ার শিকার। নরকিয়াকে কেকেআর আজ খেলাচ্ছে মঈন আলির জায়গায়। গ্লেন ম্যাক্সওয়েল ১০ বলে ৭ রানে বরুণের বলেই বোল্ড হন। ব্যাটিং বিপর্যয়ে পড়ে সূর্যাংশ শেড়গেকে নামায় পাঞ্জাব কিংস। তিনি ৪ বলে ৪ রান করে সুনীল নারিনের বলে কট বিহাইন্ড হন। উইকেটের খুব কাছে থেকে দারুণভাবে বল তালুবন্দি করেন ডি কক। মার্কো জানসেন ২ বলে ১ রান করে সুনীল নারিনের বলে বোল্ড হয়ে যান। একাদশ ওভারের প্রথম ও ষষ্ঠ বলে দুটি উইকেট তুলে নেন নারিন। ফলে ১১ ওভারেই ৮ উইকেট হারায় পাঞ্জাব কিংস। এরপর দলকে লড়াইয়ের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাতে থাকেন শশাঙ্ক সিং। ১৫ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১০৯। ১৬তম ওভারের প্রথম বলে শশাঙ্ক সিং ১৭ বলে ১৮ রান করে বৈভব অরোরার বলে লেগ বিফোর হয়ে যান। ১৫.৩ ওভারে জেভিয়ার বার্টলেট (১৫ বলে ১১ রান) রান আউট হতেই ১১১ রানে গুটিয়ে গেল পাঞ্জাব কিংস। অর্শদীপ সিং ১ বলে ১ রানে অপরাজিত থাকেন। হর্ষিত রানা ৩ ওভারে ২৫ রান দিয়ে নেন তিন উইকেট। ডট বল ১৩টি। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ২টি উইকেট। সুনীল নারিনের ৩ ওভারে আসে ২১ রান, তিনিও ২টি উইকেট পেলেন। নারিন ও চক্রবর্তী ১০টি করে ডট বল করেছেন। বৈভব অরোরা ২.৩ ওভারে ২৬ ও আনরিখ নরকিয়া ৩ ওভারে ২৩ রান দিয়ে ১টি করে উইকেট পান।
Apr 15, 2025, 8:01 pm IST

পাঞ্জাব বেসামাল

পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে পাঞ্জাব কিংসের স্কোর ৪ উইকেটে ৫৪ রান। প্রিয়াংশ আর্য ১২ বলে ২২ ও শ্রেয়স আইয়ার ২ বলে ০ রানে হর্ষিত রানার শিকার। জশ ইনগ্লিস ৬ বলে ২ রানে বোল্ড বরুণ চক্রবর্তীর বলে। প্রভসিমরণ সিং ১৫ বলে ৩০ রানে হর্ষিতের তৃতীয় শিকার।
Apr 15, 2025, 7:13 pm IST

ইমপ্যাক্ট সাব

পাঞ্জাব কিংস- বিজয়কুমার ভাইশাক, যশ ঠাকুর, সূর্যাংশ শেড়গে, হরপ্রীত ব্রার, প্রবীণ দুবে কেকেআর- মণীশ পাণ্ডে, অঙ্গকৃষ রঘুবংশী, অনুকূল রায়, রভম্যান পাওয়েল, লুভনিত সিসোদিয়া
Apr 15, 2025, 7:11 pm IST

কলকাতা নাইট রাইডার্সের একাদশ

কলকাতা নাইট রাইডার্স- কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, বৈভব অরোরা, আনরিখ নরকিয়া, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
Apr 15, 2025, 7:10 pm IST

পাঞ্জাব কিংসের একাদশ

পাঞ্জাব কিংস- প্রিয়াংশ আর্য, প্রভসিমরণ সিং (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জশ ইনগ্লিস, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
Apr 15, 2025, 7:07 pm IST

টস জিতল পাঞ্জাব কিংস

পাঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিল। ডিউ সমস্যা হবে না বলে আশা অধিনায়ক শ্রেয়স আইয়ারের। তিনি টস জিতলে বোলিং নিতেন, বললেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। কেকেআর মঈন আলির জায়গায় খেলাচ্ছে আনরিখ নরকিয়াকে।
Apr 15, 2025, 6:01 pm IST

পারস্পরিক দ্বৈরথের পরিসংখ্যান

আইপিএলে কলকাতা ও পাঞ্জাব পরস্পরের মুখোমুখি হয়েছে ৩৩টি ম্যাচে। কেকেআরের জয় ২১টিতে। ১২টিতে জিতেছে পাঞ্জাব কিংস বা পূর্বতন কিংস ইলেভেন পাঞ্জাব। দুই দলের শেষ দ্বৈরথে গত বছর পাঞ্জাব কিংস জিতেছিল ৮ উইকেটে। শেষ পাঁচটি দ্বৈরথে কেকেআর জিতেছে ৩টিতে, ২টিতে কেকেআর।
Apr 15, 2025, 5:59 pm IST

পয়েন্ট তালিকার কে কোথায়?

আইপিএলের পয়েন্ট তালিকার পাঁচে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে। ছয় নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে। কেকেআরের নেট রান রেট ০.৮০৩। পাঞ্জাব কিংসের নেট রান রেট ০.০৬৫।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+