IPL 2025: ১১ বছরের রেকর্ড ভাঙলেন ধোনি, প্রশংসায় সৌরভ, চিপকের কিউরেটরকে বার্তা মাহির
IPL 2025: ধোনি ফিনিশ নন, ফিনিশার। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১১ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলে চেন্নাই সুপার কিংসকে জেতালেন মহেন্দ্র সিং ধোনি।
চেন্নাই সুপার কিংস অধিনায়ক এরপরই পেলেন ম্যাচের সেরার পুরস্কার। সেই সঙ্গে দখলে নিলেন বিরাট রেকর্ড।

আইপিএলে সবচেয়ে বেশি বয়সে ম্যাচের সেরা হওয়ার নজির গড়লেন ধোনি। তিনি এই পুরস্কার পেলেন ৪৩ বছর ২৮০ দিনের মাথায়। এর আগে, ২০১৪ সালে ৪২ বছর ২০৮ দিনের মাথায় প্রবীণ তাম্বে ম্যাচের সেরা হয়েছিলেন। ১১ বছরের পুরানো সেই রেকর্ড গতকাল ভাঙলেন ধোনি।
২০১৯ সালের পর এই প্রথম আইপিএলের কোনও ম্যাচে ধোনি ম্যাচের সেরা হলেন। আইপিএল অধিনায়কদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি ১৭ বার হলেন ম্যাচের সেরা। রোহিত শর্মা ও গৌতম গম্ভীর দুজনেই ১৩ বার করে ম্যাচের সেরা হয়েছেন।
আইপিএলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশিবার ম্যাচের সেরা হয়েছেন রোহিত শর্মা। ১৮ বার ম্যাচের সেরা হয়ে এবার বিরাট কোহলিকে ধরে ফেললেন মাহি। ধোনির ইনিংসের প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভই প্রথম বলেছিলেন, ধোনির খেলতে হলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেওয়া উচিত। তা বলার কয়েক মিনিট পরই ঋতুরাজ গায়কোয়াড় চোটের কারণে ছিটকে যাওয়ায় ধোনিকে অধিনায়ক করে সিএসকে। ধোনি অধিনায়ক হিসেবে ফেরার পর দ্বিতীয় ম্যাচেই জয় পেল চেন্নাই সুপার কিংস।
About last night ft. THALA & co💛⏪ #LSGvCSK #WhistlePodu #Yellove🦁💛pic.twitter.com/fnRIQoF6U9
— Chennai Super Kings (@ChennaiIPL) April 15, 2025
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ধোনি ভালো ক্যাপ্টেন। গতকাল তিনি ও শিবম দুবে দুজনেই ভালো খেলেছেন। তবে লখনউ সুপার জায়ান্টস বেশি রান করতে পারেনি। আজকালকার দিনে টি২০-তে ১৬০ মোটেই ভালো স্কোর নয়।
ধোনি গতকাল বলেন, আমরা ৫-৬টি ম্যাচ যে খেলেছি তার বেশিরভাগ চেন্নাইয়ে। সেখানে উইকেট মন্থর। আমরা ভুল সময়ে কিছু উইকেট হারিয়েছি। দেখা যাচ্ছে, স্টেডিয়ামে আমাদের ব্যাটিং শুরু থেকে ভালো হচ্ছে। তার কারণ সে সব উইকেট তুলনামূলকভাবে চেন্নাইয়ের থেকে ভালো। আমরা যদি চেন্নাইয়ে ভালো উইকেট পাই, তাহলে ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়বে।
এদিকে, তাঁকে ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হচ্ছে দেখে অবাক হন ধোনি। ধোনি বলেন, আমি ভাবলাম কেন আমাকে বেছে নেওয়া হলো? নূর আহমেদ ভালো বোলিং করেছেন নতুন বলে। পরে তাঁর ও রবীন্দ্র জাদেজার চার-পাঁচ ওভারও আমাদের জন্য খুব ভালো ছিল। ফলে নূরকেই ম্যাচের সেরা দিলে খুশি হতেন ধোনি।












Click it and Unblock the Notifications