IPL 2025: প্লে-অফে টিকে থাকার ম্যাচ সিএসকে-হায়দরাবাদের, দুই দলের ক্রিকেটারদের কাছে নজির সৃষ্টির হাতছানি

শুক্রবার আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ দলের। লিগ টেবিলের দুটি স্থানের দুটি দলের স্থানই তলানিতে। লিগের দুটি লাস্ট বয়ের লড়াই এই ম্যাচে। তবুও এই ম্যাচে বেশ কিছু নজির সৃষ্টি হতে পারে। বেশ কয়েকজন ক্রিকেটারের সামনে রেকর্ড করার হাতছানি রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

মহেন্দ্র সিং ধোনি ৪০০ তম টি২০ ম্যাচ খেলতে নামছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, দীনেশ কার্তিকের পর চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসাবে ৪০০তম টি২০ ম্য়াচে খেলতে নামছেন ধোনি। আন্তর্জাতিক, আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ৪০০তম টি২০ ম্যাচ খেলতে চলেছেন ধোনি। ২০০৬ সালের ডিসেম্বর মাসে টি২০ কেরিয়ার শুরু করেছিলেন ধোনি। এরপর থেকে টি২০ ক্রিকেটে ৩৯৯ ম্যাচ খেলেছেন ধোনি। হায়দরাবাদের বিরুদ্ধে আজ ৪০০তম ম্যাচ খেলবেন।

MS Dhoni s 400th Match

মাইলস্টোন ম্যাচে আরও একটি রেকর্ড করার সুযোগ রয়েছে ধোনির সামনে। আইপিএলে ৫০টি স্টাম্পিং করার খুব কাছে রয়েছেন ধোনি। বর্তমানে ৪৬ টি স্টাম্পিং করেছেন মাহি। এই ম্যাচে আর চারটি স্ট্যাম্প করতে পারলেই প্রথম উইকেটরক্ষক হিসাবে ৫০টি স্টাম্পিং করার নজির গড়বেন ধোনি।

এই ম্যাচে সিএসকের বিজয় শঙ্কর এবং হায়দারাবাদের ট্রাভিস হেড উভয়েই আইপিএলে ৫০টি ছক্কা মারার দুয়ারে রয়েছেন। বিজয় শঙ্কর আর দুটি ছক্কা মারলেই আইপিএলে ৫০টি ছক্কা হাঁকাবেন পাশাপাশি হেড আর একটি ছক্কা মারলেই ওভার বাউন্ডারির হাফ সেঞ্চুরি করবেন।

যদি আইপিএলের প্লে-অফের সমীকরণের দিকে তাকানো যায় তাহলে দুটি দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ, কারণ এই ম্যাচে জয় পেলে তবেই প্লে অফের লরাইয়ে টিকে থাকবে এই দুটি দল। কারণ দুটি দলের কাছেই ৬ ম্যাচ বাকি আছে। ফলে এই দুটি দলকে ১৬ পয়েন্টে পৌঁছাতে হলে বাকি সব ম্যাচ জিততে হবে। আজ যারা হারবে তারা প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+