IPL 2025: আরসিবির বিরুদ্ধে ব্য়াট হাতে বিধ্বংসী পারফরম্যান্স, ঘরের মাঠে দিল্লি দলকে জিতিয়ে নায়ক রাহুলই
বৃহস্পতিবার ঘরের মাঠে আরসিবি মুখোমুখি হয়েছিল দিল্লি ক্য়াপিটালসের । এই ম্যাচে উইকেটে ৬ উইকেটে জয় পেল দিল্লি দল। আরসিবির বিরুদ্ধে জয়ের ফলে ৪ ম্য়াচে ৮ পয়েন্ট এবং প্লাস ১.২৭৮ রান রেট নিয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকল দিল্লি। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করলেন বেশ কয়েকজন। তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই যাক দিল্লি দলের বোলিংয়ের কথায়। আরসিবির বোলারদের মধ্যে বিপ্রাজ নিগম ৪ ওভারে ১৮ রান খরচ করে দুটি উইকেট পেলেন বিরাট কোহলিকে যেমন আউট করলেন তেমনই শেষ দিকে ক্রুণাল পাণ্ডিয়াকে আউট করলেন। ফিল সল্টের রান আউটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন। আরসিবিকে অল্প রানে আটকে দেওয়ায় বিপ্রাজ নিগমের অবদান কম নয়। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার তালিকায় অবশ্যই থাকবেন নিগম। চলতি আইপিএলে যে কয়েকজন নতুন প্রতিভা দুরন্ত পারফরম্যান্স করছেন তাদের মধ্যে অন্যতম নিগম।

কুলদীপ যাদব ৪ ওভারে ১৭ রান খরচ করে দুটি উইকেট পেলেন। রজত পাটীদার এবং জীতেশ শর্মার উইকেট পেয়েছেন কুলদীপ। ফলে আরসিবির দুই গুরুত্বপূর্ণ ব্য়াটারকে আউট করলেন। কারণ এই দুই ব্যাটারের মধ্যে একজন টিকে গেলে বড় রান তুলে ফেলতে পারত আরসিবি। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার তালিকায় অবশ্যই ছিলেন কুলদীপও।
তবে দিল্লি দলের জয়ের নায়ক একজনই। তিনি কেএল রাহুল। কঠিন সময়ে ব্যাট হাতে দলকে জয় এনে দিলেন। এই ম্যাচে কেএল রাহুল ৫৩ বলে ৯৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে দিলেন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার এবং ছয়টি ছক্কা। এই ম্য়াচের সেরা ক্রিকেটার হলেন রাহুল। ঘরের মাঠে হলেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন রাহুল।
ম্যাচ সেরার পুরস্কার পেলেন কেএল রাহুল। একইসঙ্গে এই ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও হলেন কেএল রাহুল। দিল্লি তারকা বলেন, এটা আমার ঘরের মাঠ, এখান পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানি। পরিকল্পনা অনুসারে ব্যাটিং করতে চেয়েছিলাম।
এর আগে সিএসকের বিরুদ্ধে ম্যাচেও অনবদ্য ইনিংস খেলছিলেন রাহুল। সেই ম্য়াচে ৫১ বলে ৭৭ রান করেছিলেন। চারটি ছটি চার এবং তিনটি ছক্কা মেরেছিলেন কেএল রাহুল। মূলত তার ইনিংসের সৌজন্যেই স্কোরবোর্ডে লড়াইয়ে রান তুলতে সক্ষম হয়েছিল দিল্লি দল। বড় রান তোলাটা অভ্যাসে পরিণত করেছেন রাহুল।












Click it and Unblock the Notifications