IPL 2025: জোড়া চড় খেয়েও কুলদীপকে নিয়ে হাসিখুশি রিঙ্কু, 'তিলকে তাল বানানো' মিডিয়াই কেকেআরের নিশানায়
IPL 2025: আইপিএলে চড় বিতর্কের জল বেশিদূর গড়াল না। যতই সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীরা কুলদীপ যাদবের নির্বাসনের দাবি তুলুন না কেন।
কলকাতা নাইট রাইডার্স এই ঘটনার প্রেক্ষিতে একটি বিশেষ ভিডিও পোস্ট করেছে। যাতে কটাক্ষ করা হলো সংবাদমাধ্যমকেই।

অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে তাতেও নিশ্চিত হয়নি প্লে-অফ। বাকি চারটি ম্যাচেও জিততে হবে কেকেআরকে। দিল্লি ক্যাপিটালস টানা দুটি হোম ম্যাচ হারল। ফলে তাদের বাকি চারটির মধ্যে তিনটি ম্যাচেই জিতলে চলবে।
গতকালের ম্যাচের পরের একটি বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যাতে দেখা যায় দুই দলের ক্রিকেটাররা কথা বলছেন। আচমকাই রিঙ্কু সিংকে চড় মারেন কুলদীপ যাদব। তার আগে হাসিখুশি ছিলেন রিঙ্কু, চড় খেয়ে খানিকটা অপ্রস্তুত হয়ে যান। উধাও হয় হাসি।
এর কয়েক সেকেন্ড পরেই ফের রিঙ্কুকে চড় কষিয়েছিলেন কুলদীপ। অপ্রত্যাশিত এমন চড় খেয়ে এরপর কুলদীপকে কিছু বলেন রিঙ্কু। রাগ ও বিরক্তি মিশ্রিত অভিব্যক্তি ধরা পড়ে রিঙ্কুর চোখেমুখে। এই মুহূর্ত ক্যামোয় ধরা পড়ে। তবে কোনও অডিও ছিল না।
ফলে বোঝা যায়নি ঠিক কী কারণে রিঙ্কুকে চড় কষালেন কুলদীপ। কুলদীপের আচরণ নিয়ে সরব হন নেটাগরিকরা। এমনকী অনভিপ্রেত আচরণের জন্য কুলদীপকে আইপিএলে নির্বাসিত করার দাবিও ওঠে। যদিও কেকেআর বা দিল্লি ক্যাপিটালস বিষয়টি নিয়ে কিছু বলেনি।
আজ কেকেআর ভিডিও প্রকাশ করেছে। যাতে দেখা যাচ্ছে, কুলদীপ ও রিঙ্কু একসঙ্গে দাঁড়িয়ে। দুজনেই হাতের ইশারায় বুঝিয়ে দিচ্ছেন, তিলকে তাল করা হয়েছে। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় ইঙ্গিতটি সংবাদমাধ্যমের দিকেই। কেন না, কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত চড় বিতর্কের খবরের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে।
কুলদীপ ও রিঙ্কু কয়েক বছর কেকেআরে খেলেছেন। তাঁরা দুজনেই উত্তরপ্রদেশ দলের হয়েও খেলেন। এমনকী জাতীয় দলেরও সতীর্থ। কেকেআর যে ভিডিওটি তুলেছে সেটি রাতে তোলা। প্রশ্ন উঠছে, চড়ের ঘটনার পরই কি বিষয়টি ধামাচাপা দিতে বাড়তি তৎপরতা? সংবাদমাধ্যমের স্ক্রিনশট শেয়ার করে কেন তা প্রকাশ করা হলো আজ? যখন তা তোলা হয়েছে গতকাল রাতেই। সংবাদমাধ্যমই কি সফট টার্গেট কেকেআরের?
Media (𝘴𝘢𝘯𝘴𝘢𝘯𝘪) vs (𝘥𝘰𝘴𝘵𝘰𝘯 𝘬𝘦 𝘣𝘦𝘦𝘤𝘩 𝘬𝘢) Reality!
— KolkataKnightRiders (@KKRiders) April 30, 2025
𝘎𝘦𝘩𝘳𝘪 𝘥𝘰𝘴𝘵𝘪 feat. our talented UP boys 😂 pic.twitter.com/2fY749CSXf
কেকেআরের পোস্টে লেখা হয়েছে, মিডিয়া (সনসনি) ভার্সাস (দোস্তোঁ কে বিচ কা) রিয়ালিটি। দুই ইউপি ক্রিকেটারের মধ্যে যে ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে তা প্রমাণে বেশ কিছু ছবি দিয়ে ভিডিওটি বানানো হয়েছে। যদিও গতকালের ওই ঘটনা যে ঘটেছিল তা নিয়ে তো সংশয় নেই। সংবাদমাধ্যমগুলি ঘটনাকেই তুলে ধরেছে। তাহলে কোথায় দোষ সংবাদমাধ্যমের? কোনও ঘটনা সাজিয়ে পরে মানুষকে বিভ্রান্ত করাও তো সঠিক কাজ নয়।
-
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনকে তোপ দেগে পà§à¦°à¦¶à§à¦¨ তà§à¦²à¦²à§‡à¦¨ মমতা -
'মেঘের আড়ালে থেকে খেলবেন না, সামনে à¦à¦¸à§‡...'! নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনকে কটাকà§à¦· মমতার, আর কী বললেন? -
১৯২ আসনে বামফà§à¦°à¦¨à§à¦Ÿà§‡à¦° পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ ঘোষণা, তালিকায় নবীন পà§à¦°à¦¬à§€à¦£à§‡à¦° মেলবনà§à¦§à¦¨ -
তৃণমূলের পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেà¦à¦¿à¦“য়েটরা -
বাড়বে জয়ের মারà§à¦œà¦¿à¦¨, à§§ লাখ à¦à§‹à¦Ÿ টারà§à¦—েট করে পà§à¦°à¦šà¦¾à¦° শà§à¦°à§ দিলীপ ঘোষের -
বিবেচনাধীন à¦à§‹à¦Ÿà¦¾à¦° ইসà§à¦¯à§: ২১ লকà§à¦· নামের নিষà§à¦ªà¦¤à§à¦¤à¦¿, কবে বেরবে সাপà§à¦²à¦¿à¦®à§‡à¦¨à§à¦Ÿà¦¾à¦°à¦¿ তালিকা? জানà§à¦¨ -
বাংলায় ৬০ লকà§à¦· বিচারাধীন à¦à§‹à¦Ÿà¦¾à¦°à¦¦à§‡à¦° à¦à¦¬à¦¿à¦·à§à¦¯à§Ž অনিশà§à¦šà¦¿à¦¤, নজর সà§à¦ªà§à¦°à¦¿à¦® কোরà§à¦Ÿà§‡à¦° রায়ে -
রাজà§à¦¯à§‡ আমলা ও পà§à¦²à¦¿à¦¶à§‡à¦° শীরà§à¦· সà§à¦¤à¦°à§‡ বদল আনল কমিশন, তà§à¦™à§à¦—ে রাজনৈতিক তরজা -
কমিশন ও বিজেপি নারীবিরোধী, বাংলা-বিরোধী, মনà§à¦¤à¦¬à§à¦¯ মমতার -
তিন রাজà§à¦¯à§‡ à¦à¦• আসনে বহৠপà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€, রাজà§à¦¯à¦¸à¦à¦¾ à¦à§‹à¦Ÿà§‡ শà§à¦°à§ রিসরà§à¦Ÿ রাজনীতি -
à¦à§‹à¦Ÿà§‡à¦° আগে কড়া কমিশন, পাà¦à¦š রাজà§à¦¯à§‡ আদরà§à¦¶ আচরণবিধি মানতে আট দফা নিরà§à¦¦à§‡à¦¶ -
à¦à§‹à¦Ÿ ঘোষণার পর বড় রদবদল! ডিজিপি ও কলকাতার পà§à¦²à¦¿à¦¶ কমিশনার বদলাল নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশন, নতà§à¦¨ দায়িতà§à¦¬à§‡ কারা?












Click it and Unblock the Notifications