IPL 2024: সাজঘরে বক্তা বরুণ, শ্রোতা শ্রেয়স, লখনউ ম্যাচ জয়ের পর নাইটদের নেতা বদল? দেখুন ভিডিও
নাইট শিবিরে নেতা বদল। চলতি মরশুমের শুরু থেকেই কেকেআর দলের অধিনায়কত্বের ভার সামলাচ্ছেন শ্রেয়স আইয়ার। সাধারণত ম্যাচ শেষে কোচ বা অধিনায়করাই দলের ক্রিকেটারদের পারফরম্যান্সের বিশ্লেষণ করেন। কিন্তু রবিবার লখনউয়ের বিরুদ্ধে কেকেআরের জয়ের পর নাইটদের সাজঘরে দেখা গেল অন্য চিত্র। ক্রিকেটারদের পারফরম্যান্স বিশ্লেষণ করার দায়িত্ব কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তুলে দিলেন বরুণ চক্রবর্তীকে। শ্রোতার ভূমিকায় শ্রেয়স।
ইডেনে লখনউ প্রথমে ব্যাট করে করেন ১৬১ রান ৭ উইকেটে বিনিময়ে ।স্টার্ক ২৮ রানে তিন উইকেট নেন । জবাবে নাইট রাইডার্স ১৫.৪ ওভারে ২ উইকেটে ১৬২ রান করে ।ফিল সল্ট ৮৯ রান করে ম্যান অফ দি ম্যাচ হন । এই ম্যাচ জয়ের ফলে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ২ নম্বরে থাকল কেকেআর।

এরপরই কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বক্তব্য রাখতে বলেন বরুণ চক্রবর্তীকে। নাইট দলের স্পিনার বলেন, 'আমি আজকের ম্যাচে বেশ কিছু বিষয় নিয়ে বলব, আমি শুরু করব রমনদীপ সিংয়ের দুরন্ত ক্যাচ দিয়ে। এরপর বলব সানির(নারিন)কথা, ও মিডল ওভারে বোলিংটা কন্ট্রোল করে, ওভারওল বোলিং ইউনিটই ভালো বোলিং করেছে। বিশেষ করে স্টার্ক যেভাবে ক্যামবাক করেছে। শেষ ওভারে যে বোলিং করেছে সেটা এক কথায় দারুন।'
#KnightsTV | Reviewing our dominant win in #KKRvLSG ft. Varun Chakaravarthy
— KolkataKnightRiders (@KKRiders) April 15, 2024
"Good win on a new year, and we continue with that" 💜 pic.twitter.com/RIbFAUIKHH
এরপর বরুণ চক্রবর্তী বলেন, 'ব্যাটিং ইনিংসের শুরুটা আমাদের ওপেনাররা ভালোভাবেই করে বিশেষ করে মহসিনের বিরুদ্ধে। শ্রেয়স ব্যাটিংকে কন্ট্রোল করে। মিডল ওভারে ব্যাটিংকে নিয়ন্ত্রণ করেন শ্রেয়স। ফাইনালি বলব মিস্টার সল্টের কথা। যেভাবে পারফরম্যান্স করেছে তা অনবদ্য। ওভারওল আমরা খুব ভালো খেলেছি, দারুন ভাবে জয়ে ফিরে এসেছি।'
এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ারের এক ভিডিও , রবিবার টস করার আগে টসের কয়েনটিতে চুমু খান নাইট অধিনায়ক। তারপর টস কয়েনটি ফ্লিপ করেন শ্রেয়স। তিনি টস জেতেন। এবং প্রথমে ফিল্ডিং বেছে নেন। এরপরই নাইট অধিনায়কের টস কয়েনে চুমু নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications