IPL 2024: হার্দিক ও ক্রুণালের সঙ্গে কয়েক কোটি টাকার প্রতারণা, মুম্বই পুলিশের জালে সৎ ভাই বৈভব
IPL 2024: আইপিএলে আজ হার্দিক পাণ্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। তার আগে মুম্বই পুলিশের জালে হার্দিকের সৎ ভাই বৈভব।
হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়ার নাম সকলেই জানেন। তবে তাঁদের সৎ ভাই বৈভবের কথা জানা গেল তিনি গ্রেফতার হতেই।

হার্দিক ও ক্রুণালের সঙ্গে ২০২১ সালে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলেন বৈভব। পার্টনারশিপের চুক্তি অনুযায়ী লভ্যাংশের ৪০ শতাংশ করে পাবেন হার্দিক ও ক্রুণাল। বৈভবের পাওয়ার কথা ২০ শতাংশ। কিন্তু সেই চুক্তিকে বৈভব বুড়ো আঙুল দেখিয়ে অন্য ফন্দি আঁটেন বলে অভিযোগ।
অভিযোগ, হার্দিক ও ক্রুণালকে অবহিত না করে বৈভব একই ব্যবসা সংক্রান্ত আরেকটি প্রতিষ্ঠান খোলেন। যা পুরোপুরি আগের চুক্তির শর্তবিরুদ্ধে। মূল সংস্থায় মুনাফা পড়তেই সতর্ক হন হার্দিকরা। জানতে পারেন, ২০ শতাংশ পাওয়ার কথা থাকলেও লভ্যাংশ থেকে প্রাপ্ত অর্থের ভাগ বাড়িয়ে ৩৩.৩ করেছেন বৈভব।
মূল প্রতিষ্ঠানের লভ্যাংশের অর্থ নিজের নতুন প্রতিষ্ঠানে যাতে চলে যায় সেই বন্দোবস্ত করার অভিযোগ বৈভবের বিরুদ্ধে। এর মাধ্যমে হার্দিক ও ক্রুণালের সঙ্গে ৪.৩ কোটি টাকার প্রতারণা বৈভব করেছেন বলে হার্দিক খার থানায় অভিযোগ দায়ের করেছেন গত সোমবার।
যার ভিত্তিতে গতকালই বৈভবকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ইকনমিক অফেন্স উইং। বৈভবকে শুক্রবার অবধি পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।












Click it and Unblock the Notifications