IPL 2024: পাঞ্জাব কিংস বেছে নিল নয়া অধিনায়ক, প্রথম দুইয়ে থাকতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ
IPL 2024: আইপিএলে কাল হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের শেষ হোম ম্যাচ খেলবে। প্রতিপক্ষ ইতিমধ্যেই ছিটকে যাওয়া পাঞ্জাব কিংস।
কালকের ম্যাচে যদি সানরাইজার্স জেতে এবং রাজস্থান রয়্যালস তারপর কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাস্ত হয়, সেক্ষেত্রেই প্যাট কামিন্সদের প্রথম কোয়ালিফায়ার খেলা নিশ্চিত হবে।

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। নেট রান রেট ০.৪০৬। রাজস্থান রয়্যালস রয়েছে দুইয়ে। ১৩ ম্যাচের তাদের পয়েন্ট ১৬, নেট রান রেট ০.২৭৩। যদিও আজ রাতে চেন্নাই সুপার কিংস জিতে গেলে তারা উঠে আসবে দ্বিতীয় স্থানে। সিএসকের ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট, নেট রান রেট ০.৫২৮।
রাজস্থান বনাম কেকেআর ম্য়াচের আগেই অবশ্য রয়েছে সানরাইজার্সের ম্যাচ। ফলে সেই ম্যাচের ফলাফল দেখে হিসেব কষে খেলার সুযোগ পাবেন সঞ্জু স্যামসনরা। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস একে অপরের বিরুদ্ধে ২২টি ম্যাচ খেলেছে, যার ১৫টিতে জয় নিজামের শহরের, পাঞ্জাব জিতেছে সাতটি।
গত ৯ এপ্রিল মুল্লানপুরে সানরাইজার্স ২ রানে হারিয়েছিল পাঞ্জাব কিংসকে। পাঞ্জাব কিংস অবশ্য কয়েকজন তারকাকে কালকের ম্যাচে পাবে না। দেশে ফিরেছেন কাগিসো রাবাডা, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস। জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন সিকান্দর রাজা।
শিখর ধাওয়ানও শেষ ম্যাচ সম্ভবত খেলে ফেলেছেন। কেন না, কারানের অনুপস্থিতিতে সহ অধিনায়ক জিতেশ শর্মাকে কালকের ম্যাচের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে পাঞ্জাব কিংস। ফলে সানরাইজার্সের বিরুদ্ধে ভাঙাচোরা দল নিয়েই নামতে হবে জিতেশকে। রাইলি রুসো ও নাথান এলিস- এই দুই বিদেশিকেই পাবে পাঞ্জাব।
এই পরিস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদ পূর্ণশক্তির দল নিয়ে ফেভারিট হিসেবেই নামবে। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এবার প্রথম ইনিংসে গড় স্কোর ২০৩। ফলে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা। হায়দরাবাদ বনাম গুজরাত ম্যাচ পণ্ড হয়েছিল বৃষ্টিতে। কালকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ম্যাচ বিকেল সাড়ে তিনটে থেকে।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দল- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ময়াঙ্ক আগরওয়াল বা রাহুল ত্রিপাঠী, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, বিজয়কান্ত বিয়াসকান্ত। বোলিংয়ের সময়- টি নটরাজন।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য দল- প্রভসিমরণ সিং, অথর্ব তাইড়ে, রাইলি রুসো, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা (অধিনায়ক ও উইকেটকিপার), আশুতোষ শর্মা, ঋষি ধাওয়ান, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, নাথান এলিস, রাহুল চাহার। বোলিংয়ের সময়- অর্শদীপ সিং।
-
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications