IPL 2024: পাণ্ডিয়াকে বিদায় জানিয়েই নতুন অধিনায়ক বেছে নিল গুজরাত, প্রিন্স এবার ক্যাপ্টেনের ভূমিকায়
IPL 2024: চিত্রনাট্য প্রস্তুতই ছিল। শুধু অপেক্ষা ছিল ঘোষণার। সোমবার হার্দিক পাণ্ডিয়ার সরকারিভাবে দলত্যাগের কয়েক মিনিটের মধ্যেই নতুন অধিনায়ক বেছে নিল গুজরাত টাইটান্স। সদ্য বিশ্বকাপ খেলে এখন বিশ্রামে রয়েছেন শুভমান গিল। তারই মধ্যে এই খবর সামনে এল। হার্দিক পাণ্ডিয়ার দলত্যাগের ফলে গুজরাত টাইটান্স শুভমান গিলকে অধিনায়ক করে চমক দিতে পারে। এমন জল্পনাই চলছিল।
অবশেষে সেই জল্পনাই সত্যি হল। ভারতীয় ক্রিকেটে প্রিন্সের উপাধি আগেই পেয়েছেন। গুজরাতের অধিনায়ক পদে তৈরি হওয়া শূন্যস্থানও পূরণ করলেন গিল, এবার অধিনায়কত্বের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।

হার্দিক দল ত্যাগের পরই প্রশ্ন উঠেছিল, কে হবেন গুজরাত টাইটান্সের পরবর্তী নেত। এই দলে আছেন ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, কেন উইলিয়ামসনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। টিমে ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ডেভিড মিলার। রশিদ খানও গুজরাতকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নামও ছিল টিম ম্যানেজমেন্টের মাথায়। কিন্তু সবাইকে টপকে প্রিন্সের মাথায় উঠল অধিনায়কত্বের তাজ। এতদিন ক্রিকেটার হিসাবে খেলেছেন এবার টস করতে যাবেনও তিনি।
ভারতের হয়ে তিন ফরম্যাটেই তিনি দারুণ ছন্দে রয়েছে। ভবিষ্যতে ভারতের উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠার সব রকম সম্ভাবনাও আছে তাঁর মধ্যে। পাশাপাশি তাঁর কাঁধে দেশের অধিনায়কত্বের ভারও আসতে পারে, আগামী দিনে। তবে অধিনায়ক হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য আইপিএলের থেকে ভালো মঞ্চ আর পেতেন না গিল। গুজরাত দল তাঁকে সেই সোনায় মোড়া একটা মঞ্চ দিল।
🚨 CAPTAIN GILL reporting!
— Gujarat Titans (@gujarat_titans) November 27, 2023
𝐂𝐚𝐩𝐭𝐚𝐢𝐧 𝐒𝐡𝐮𝐛𝐦𝐚𝐧 𝐆𝐢𝐥𝐥 is ready to lead the Titans in the upcoming season with grit and exuberance 👊
Wishing you only the best for this new innings! 🤩#AavaDe pic.twitter.com/PrYlgNBtNU
বিরাট কোহলি যদি ভারতীয় ক্রিকেটের কিং হন, তা হলে নতুন প্রিন্স শুভমান গিল। সেই প্রিন্সকেই আগামী আইপিএলের নতুন নেতা বেছে নিল গুজরাত টাইটান্স। দলের নেতা হয়েই শুভমান লিখিত বার্তায় জানিয়েছেন, 'গুজরাত টাইটান্সের মতো দলের অধিনায়কত্ব করার সুযোগ পেয়ে আমি আপ্লুত। আমার উপর ভরসা রাখার জন্য টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ । আইপিএলে বিগত দুটো দারুণ মরসুম আমরা খেলেছি। অধিনায়ক হিসাবে দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমার লক্ষ্য।'
অন্যদিকে গুজরাত দলের ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি লিখিত বার্তায় জানিয়েছেন, 'গত দুই বছর ধরে ক্রিকেটার শুভমান পরিণত হয়ে উঠেছে, সেটা বারবার গিল খেলার মাধ্যমে দেখিয়েছে। শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়, নেতা হিসাবেও অনেক উন্নতি করেছে গিল। গুজরাত টাইটান্সের সাফল্যের র পিছনে মাঠে ওর উপস্থিতি কিন্তু ছাপ রেখেছে।তাই ওকেই আমরা অধিনায়ক হিসাবে বেছে নিয়েছি। আশা করছি ওর নেতৃত্বে দল সাফল্য পাবে।'
-
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে








Click it and Unblock the Notifications