IPL 2024: ধোনির কীর্তি স্পর্শের মুখে রোহিত! মুম্বইয়ে টিম হোটেলে না থেকে কেন বাড়িতে কাটাচ্ছেন হিটম্যান?
IPL 2024: আইপিএলে প্রথম মরশুম থেকেই খেলছেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে তিনিই প্রথম পাঁচবার আইপিএল খেতাব জেতেন। গত বছর সেই কীর্তি স্পর্শ করেন মহেন্দ্র সিং ধোনি।
এবারের আইপিএলে রোহিত ও ধোনি- কেউই অধিনায়ক নন। আজ রোহিত খেলতে নামলেই স্পর্শ করে ফেলবেন মহেন্দ্র সিং ধোনির ঈর্ষণীয় মাইলস্টোন।

আজ মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। ৬ ম্যাচে দুই দলের ঝুলিতেই ৪ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে থেকে পাঞ্জাব কিংস আছে আটে, মুম্বই ইন্ডিয়ান্স নয়ে। প্লে-অফে ওঠার সম্ভাবনা উজ্জ্বল রাখতে আজ দুই দলই জয় পেতে মুখিয়ে থাকবে।
এই ম্যাচটি হতে চলেছে রোহিত শর্মার কেরিয়ারের ২৫০তম আইপিএল ম্যাচ। ২০০৮ সালে ডেকান চার্জার্সের হয়ে আইপিএল অভিষেক হয়েছিল রোহিতের। ২০১১ সালে যোগ দেন মুম্বই ইন্ডিয়ান্সে। রোহিত ডেকান চার্জার্স ও মুম্বই ইন্ডিয়ান্স দুই দলের জার্সি গায়েই আইপিএল খেতাব জিতেছেন।
রোহিত ২৪৯টি আইপিএল ম্যাচে ৬৪৭২ রান করেছেন। ২টি শতরান রয়েছে, বল হাতে রয়েছে ১৫টি উইকেট। ডেকান চার্জার্সে তিন মরশুমে রোহিত ৪৫ ম্যাচের ৪৪ ইনিংসে ১১৭০ রান করেছেন। আইপিএলে সর্বাধিক ২৫৬টি ম্যাচ খেলার রেকর্ডটি রয়েছে মহেন্দ্র সিং ধোনির দখলে।
আজকের ম্যাচে দীনেশ কার্তিককে পিছনে ফেলবেন রোহিত শর্মা। কার্তিক ২৪৯টি ম্যাচ খেলেছেন আইপিএলে, ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি আইপিএলের ২৫০তম ম্যাচটি খেলার সুযোগ পাবেন। বিরাট কোহলি ২৪৪টি, রবীন্দ্র জাদেজা ২৩২টি ও শিখর ধাওয়ান ২২২টি ম্যাচ খেলেছেন আইপিএলে।
আইপিএলে এই ক্রিকেটারদের পাশপাশি দুশোর উপর ম্যাচ খেলেছেন যাঁরা তাঁদের তালিকা- সুরেশ রায়না (২০৫), রবিন উথাপ্পা (২০৫), অম্বাতি রায়ডু (২০৪) ও রবিচন্দ্রন অশ্বিন (২০৩)। রোহিত আগের ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধ শতরান হাঁকিয়েছেন, কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সকে জেতাতে পারেননি।
এদিকে, রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সের টিম হোটেলে না থাকা নিয়ে জল্পনা চলছে। মুম্বইয়ে একটি ম্য়াচের সময়ও টিম হোটেলে ছিলেন না। একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, টিম হোটেলে না থেকে বাড়িতে থাকার কারণ। রোহিতের কথায়, আইপিএলে এখনও অবধি যে চারটি হোম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স খেলেছে তাতে আমি টিম হোটেলে থাকিনি। বাড়িতেই ছিলাম। টিম মিটিংয়ের এক ঘণ্টা আগে পৌঁছে যাচ্ছি। একটু অন্যরকম, তবে ভালোই লাগছে। আমার হাতে এখন অনেক সময়। পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছি।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার












Click it and Unblock the Notifications