SRH In IPL 2024: প্যাট কামিন্স সানরাইজার্সের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে, হায়দরাবাদ নতুন বোলিং কোচের সন্ধানে
SRH In IPL 2024: ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে সানরাইজার্স হায়দরাবাদ। আর সেখানেই পুরানো দলের বিরুদ্ধে নয়া ইনিংস শুরু করতে পারেন প্যাট কামিন্স।
এইডেন মার্করামকে অধিনায়ক করেও সাফল্যের মুখ দেখেনি সানরাইজার্স হায়দরাবাদ। ভাগ্য বদলে এবার কামিন্সকে অধিনায়ক করতে চলেছে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাটে-বলে সাফল্য পেয়েছেন কামিন্স। তবে এবারের মিনি অকশন থেকে তাঁকে সাড়ে ২০ কোটি টাকায় দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। উল্লেখ্য, গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর বিশ্বকাপ খেতাব জেতে কামিন্সের অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দলে সহকারী কোচের ভূমিকায় থাকা ড্যানিয়েল ভেত্তোরি সানরাইজার্সের হেড কোচ। ফলে ভেত্তোরির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সফল অধিনায়কের আগেও কাজ করার অভিজ্ঞতা থাকায় আইপিএলেও সুবিধাই হবে বলে মনে করছেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা।
মার্করামের অধিনায়কত্বে সানরাইজার্সেরই আরেকটি দল সানরাইজার্স ইস্টার্ন কেপ দক্ষিণ আফ্রিকার টি২০ লিগ এসএ২০-তে দু-বার খেতাব জিতেছে। ফলে মার্করামও আইপিএলে অধিনায়কত্ব ধরে রাখতে যে পারবেন না তা নয়। যদিও ফ্র্যাঞ্চাইজি লিগে কামিন্সের সাফল্য আহামরি না হলেও এবার আইপিএলে ভেত্তোরি-কামিন্স জুটিতেই আস্থা রাখতে চলেছেন কর্তারা।
সানরাইজার্স হায়দরাবাদ এবার ধাক্কা খেল ডেল স্টেইনের সিদ্ধান্তে। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার এবার আইপিএলের সময় ছুটি চেয়েছেন বলে ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ। তিনি অবশ্য আগামী মরশুমে ফের সানরাইজার্সের বোলিং কোচের দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছেন বলে খবর। এই মরশুমে স্টেইনের স্থলাভিষিক্ত হচ্ছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিন।
স্টেইন ডেকান চার্জার্স ও সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন। ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেও। ২০২২ সালে তিনি সানরাইজার্সের বোলিং কোচ নিযুক্ত হন। সেখানেই উমরান মালিকের উত্থানের নেপথ্যে অবদান রয়েছে স্টেইনের। নতুন বোলিং কোচ ঠিক করার বিষয়টি ড্যানিয়েল ভেত্তোরির উপরই ছেড়েছেন কর্তারা।
ইডেনে ২৩ মার্চ কেকেআর ম্যাচ খেলার পর ২৭ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে সানরাইজার্স। এরপর ৩১ মার্চ আমেদাবাদে খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ৫ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে সানরাইজার্স। যদিও এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণাই করতে পারেনি তারা।
সানরাইজার্স হায়দরাবাদ দল- আবদুল সামাদ, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, আনমোলপ্রীত সিং, ভুবনেশ্বর কুমার, ফজলহক ফারুকি, গ্লেন ফিলিপস, হেইনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, ময়াঙ্ক আগরওয়াল, ময়াঙ্ক মার্কণ্ডে, নীতীশকুমার রেড্ডি, রাহুল ত্রিপাঠী, সানভীর সিং, শাহবাজ আহমেদ, টি নটরাজন, উমরান মালিক, উপেন্দ্র সিং যাদব, ওয়াশিংটন সুন্দর, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, জয়দেব উনাদকাট, ওয়ানিন্দু হাসারঙ্গা, আকাশ সিং, যথাবেদ সুব্রহ্মণ্যন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications