IPL 2024: লক্ষ্য টি২০ বিশ্বকাপ, নির্বাচকদের নজর কাড়তে বোর্ডের নির্দেশই মানলেন না রাহুল
চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্ট ম্যাচ খেলতে পারেনি। আইপিএলের মঞ্চেই প্রত্যাবর্তন করলেন কেএল রাহুল।শর্তসাপেক্ষে তাঁকে আইপিএল খেলার অনুমতি দিয়েছিল এনসিএ। শুরুর দিকের কয়েকটি ম্যাচে উইকেটকিপিং করতে পারবেন না রাহুল। সেই শর্তেই তাঁকে আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচেই গ্লাভস হাতে তুলে নিলেন রাহুল।
রাজস্থানেির বিরুদ্ধে প্রথম ম্যা্চে গ্লাভস হাতেই মাঠে নামলেন। পুরো ২০ ওভার কিপিং করলেন। কার্যত বোর্ডের নির্দেশকে আমান্য করেই আইপিএলের প্রথম ম্যাচে উইকেটরক্ষকের ভমিকা পালন করলেন। দুয়ারে টি২০ বিশ্বকাপ। ফলে দলে সুযোগ পেতে হলে আইপিএলে ভালো পারফরম্যান্স করতেই হবে রাহুলকে। ইংল্যান্ড সিরিজে ধ্রুব জুরেল তাঁর উপর চাপ বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে অবাধ্য হয়ে ঝুঁকি নিলেন লখনউ অধিনায়ক।

সংবাদ সংস্থা পিটিআই-কে বোর্ডের কর্তা বলেছিলেন রাহুল আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে উইকেটরক্ষক হিসাবে খেলতে পারবেন না। রাহুল সেই শর্ত মানেননি। এর আগে বোর্ডের কথা শোনেননি শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণ। বোর্ড তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বিশ্বকাপে শুধু ব্যাটার হিসাবে জায়গা পাওয়া কঠিন। তাই নির্বাচকদের নজর কাড়তে কিপিংও করলেন।
রাহুল উইকেটকিপিং না করলেও লখনউ-র হাতে বিকল্প রয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক কুইন্টন ডি'কক উইকেটকিপিং করতে পারেন। এছাড়া রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পোরান। রাহুল যদি পুরো আইপিএলে উইকেটকিপিং না করেন, তা হলে আসন্ন টি২০ বিশ্বকাপে তাঁকে দেখা নাও যেতে পারে। তাই বাড়তি ঝুঁকি নিলেন রাহুল।
কেএল রাহুল দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই করছিলেন। আইপিএলের প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে বেশ কয়েক মাস পরে মাঠে ফিরেছেন। আর তাকে সমর্থন জানাতে গ্যালারিতে হাজির ছিলেন তার স্ত্রী আথিয়া শেঠি।












Click it and Unblock the Notifications