IPL 2024: নিরাপত্তার বজ্র আঁটুনি ফস্কা গেরো! মাঠে ঢুকে বিরাটকে আলিঙ্গন ভক্তের, কোহলি দিলেন কোন নির্দেশ?

IPL 2024: আইপিএলে নিরাপত্তার বজ্র আঁটুনি ফস্কা গেরো। চলতি আইপিএলে এই নিয়ে তিনবার নিরাপত্তাবেষ্টনী ভেঙে দর্শকের মাঠে ঢুকে পড়ার ঘটনা ঘটল।

প্রথমবার হয়েছিল চেন্নাই সুপার কিংস বনাম আরসিবি ম্যাচে। দ্বিতীয় ঘটনা মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে। এবার জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে।

IPL 2024

রাজস্থান রয়্যালস তখন রান তাড়া করছে। হঠাৎই দেখা যায় মাঠের মধ্যে ঢুকে পড়েছে এক টিনএজার দর্শক। তিনি পৌঁছে যান সটান বিরাট কোহলির কাছে। ওই ক্রিকেটপ্রেমীর পরনে ছিল আরসিবির জার্সি। কোহলি তখন ফিল্ডিং করছিলেন।

বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা মহেন্দ্র সিং ধোনির কাছে পৌঁছনোর জন্য ক্রিকেটপ্রেমীদের আকুতির কথা সকলেই জানেন। নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মাঠে ঢুকতে তাঁদের অনেকেই পিছপা হন না। আন্তর্জাতিক ক্রিকেট বা আইপিএলের আসরে আইডলের কাছে ক্রিকেটপ্রেমীদের পৌঁছে যাওয়া নতুন নয়।

চেন্নাই সুপার কিংস ম্যাচে চেন্নাইয়ে মাঠে ঢুকে আরসিবি তারকা বিরাট কোহলিকে আলিঙ্গন করে পা স্পর্শ করে প্রণাম করেছিলেন এক যুবক। সেদিন বিরাট ব্যাট করছিলেন, তখন ঘটে ওই ঘটনা। আহার রোহিত শর্মার সঙ্গে সাক্ষাতের জন্য মাঠে ঢুকে পড়েছিলেন এক দর্শক।

গতকাল বিরাট কোহলির ভক্ত তাঁর কাছে গিয়ে আলিঙ্গন করেন। সঙ্গে সঙ্গে ছুটে যান নিরাপত্তারক্ষীরা। বিরাট কোহলি তাঁদের উদ্দেশে বলেন, ভক্তকে মাঠের বাইরে নিয়ে গেলেও তাঁকে যেন হেনস্থা বা শারীরিকভাবে নিগ্রহ না করা হয়। বিরাটের এই মহানুভবতার তারিফ করেছেন নেটাগরিকরা। গতকালের ম্যাচে বিরাট কোহলির শতরান সত্ত্বেও আইপিএলে হারের হ্যাটট্রিক এড়াতে পারেনি আরসিবি। রাজস্থান রয়্যালস জয়লাভ করেছে জস বাটলারের অপরাজিত শতরানে ভর করে। চার ম্যাচের চারটিতেই জিতে আপাতত শীর্ষে রয়্যালস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+