IPL 2024: চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের পর শাস্তি পেল গোটা গুজরাত দল, নির্বাসিত হতে পারেন গিল?
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল গুজরাত টাইটান্স। ৩৫ রানে ম্যাচ জিতে প্লেঅফে ওঠার আশা জিইয়ে রাখল গুজরাত। একইসঙ্গে প্লেঅফের পৌছনের রাস্তা কঠিন হল সিএসকের। কিন্তু ম্যাচ জিতেও শাস্তির মুখে পরতে পড়তে হল গোটা গুজরাত দলকে। শুধু অধিনায়ক শুভমান গিল নয় একইসঙ্গে শাস্তি পেয়েছেন দলের প্রথম একাদশের ক্রিকেটাররাও।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএল ম্যাচে স্লো ওভার রেটের জন্য গুজরাতটাইটান্সের অধিনায়ক শুভমান গিলকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এটি ছিল তার দলের এই মরশুমে দ্বিতীয় ওভার রেট অপরাধ। ফলে ইমপ্যাক্ট প্লেয়ার সহ প্রথম একাদশের সদস্যের বাকি সদস্যদের পৃথকভাবে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার, গুজরাত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাইকে ৩৫ রানে পরাজিত করে আইপিএলে প্লে-অফের লড়াইয়ে টিকে থেকেছে।

এর আগে প্রথম স্লো ওভার রেটের জন্য শুধু গিল একাই শাস্তি পেয়েছিলেন, এবার গোটা দলকেই শাস্তি পেতে হল। তৃতীয়বার এখি অপরাধ হলে অধিনায়ককে নির্বাসনের মুখে পড়তে হবে। ফলে বাকি ম্যাচ গুলিতে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে গিলকে।
ম্যাচের প্রথম ইনিংসেই জয়ের ভিত রচনা করে দিয়েছিলেন শুভমান গিল ও সাঁই সুদর্শনের জোড়া সেঞ্চুরি এবং ওপেনিংয়ে রেকর্ডিংয়ে ২১০ রানের পার্টনারশিপ। এই ম্যাচে ৩৫ রানে জয় টাইটান্সের।হারের হ্যাটট্রিকের পর অবশেষে জয়ে ফিরল টাইটান্স।জিতে পঞ্জাব এবং মুম্বইকে টপকে আট নম্বরে উঠে এল গুজরাত। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আটে গুজরাত, নেট রান রেট মাইনাস (-) ১.০৬৩। গিলদের হাতে রয়েছে দুটি ম্যাচ। শেষ দুটি ম্যাচ ,জিতলে তারাও প্লে-অফের অঙ্কে চলে আসবে।
এই ম্যাচ হেরে কিছুটা চাপে পড়ে গেল ধোনি ব্রিগেড। রবিবার চেন্নাই সুপার কিংসের পরের ম্য়াচ দুইয়ে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ১৮ মে শেষ ম্যাচে প্রতিপক্ষ আরসিবি।
-
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications