IPL 2024: আরসিবি নয়, শাহরুখের দলের ভক্ত ডিভিলিয়ার্সের স্ত্রী, অজানা তথ্য ফাঁস করলেন প্রোটিয়া প্রাক্তনী
শুক্রবার থেকে শুরু হতে চলেছে আইপিএলের নতুন মরশুম। আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে আরসিবি।আইপিএলের এই নতুন মরশুমে ধারাভাষ্য করতে দেখা যাবে এবি ডিভিলিয়ার্সকে। বিরাট কোহলির সঙ্গে জুটি বেধে একটা সময় আইপিএলে ঝড় তুলেছিলেন প্রোটিয়া এই ক্রিকেটার। এবার বিরাট-ধোনিদের খেলার বিশ্লেষণ করবেন এবি।
আইপিএলে আরসিবি দলের হয়ে খেললেও স্ত্রী সমর্থন পাননি প্রোটিয়া তারকা। আইপিএল শুরুর আগে সম্প্রচারকারী প্ল্যাটফর্মে একটি অনুষ্ঠানে স্ত্রী-কে নিয়ে অজানা তথ্যই ফাঁস করেছেন এবি। তাঁর স্ত্রী ড্যানিয়েল সোয়ার্ট সম্পর্কে একটি আশ্চর্যজনক কথা প্রকাশ্যে এনেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা। স্বামী আরসিবির হয়ে আইপিএল খেললেও ড্যানিয়েলের সমর্থন কিন্তু ছিল কেকেআরের প্রতি। কারণ অবশ্যই শাহরুখ খান।

ডিভিলিয়ার্স বলেছেন, 'আইপিএলে খেলাকালনী, আমি ড্যানিয়েলের সম্পর্কে নতুন কিছু জেনেছি! আমি যখন খেলতাম তখন আরসিবি কেকেআর খেলা থাকলেই ড্যানিয়েলের সমর্থন থাকত কেকেআরের প্রতি।' ডিভিলিয়ার্স জানিয়েছেন, তাঁর স্ত্রীর বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ভক্ত, কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান হওয়ায় তাঁর দলকেই সমর্থন করত।
গত বছর আরসিবি ক্রিস গেইল এবং এবি ডি'ভিলিয়ার্সকে হল অফ ফেম দিয়ে সম্মানিত করেছিল। মঙ্গলবার আরসিবির অনুষ্ঠানে সেই তালিকায় যুক্ত হল আরও একজনের নাম তিনি বিনয় কুমার। পুরুষ দলের বর্তমান খেলোয়াড়রা মহিলা খেলোয়াড়দের গার্ড অব অনার দেন। এর পরে, বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি তাদের প্রাক্তন কিংবদন্তি বোলার বিনয় কুমারকে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করে।
প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি-সিএসকে। এই ম্যাচের আগে ডিভিলিয়ার্স ধোনি প্রসঙ্গে তার ইউটিউব চ্যানেলে বলেন, "এটি কি ধোনির শেষ মরসুম? কেউ জানে না। আমার তো ওঁকে ধোনি এমন এক ডিজেল ইঞ্জিনের মতো মনে হয়, যার কার্যক্ষমতা কখনও শেষ হয় না। কী অবিশ্বাস্য খেলোয়াড়, কী অবিশ্বাস্য অধিনায়ক!"












Click it and Unblock the Notifications