IPL 2023: ইডেনে নাইট বনাম রয়্যালস! কলকাতা ও রাজস্থানের ডু অর ডাই দ্বৈরথে কেমন হবে স্ট্র্যাটেজি?

আইপিএলে ইডেনে ডু অর ডাই দ্বৈরথে কাল মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। দুই দলই ১১টি করে ম্যাচ খেলে ১০ পয়েন্টে দাঁড়িয়ে। রাজস্থান রয়্যালস চারে রয়েছে, পাঁচে কেকেআর। রাজস্থানের নেট রান রেট ০.৩৮৮, কেকেআরের মাইনাস (-) ০.০৭৯।

প্লে-অফে ওঠার জন্য ম্যাজিক ফিগার ১৬ পয়েন্টে পৌঁছতে হলে দুই দলকেই বাকি সব ম্যাচে জিততে হবে। ফলে কালকের ম্যাচে হারলেই আইপিএল থেকে কার্যত ছুটি হয়ে যাবে। কেন না, ১৪ পয়েন্ট যথেষ্ট হবে না বলেই মনে করা হচ্ছে। আইপিএলে লিগ পর্বে এই দুই দলের এটিই একমাত্র দ্বৈরথ।

কেকেআর বনাম রাজস্থান রয়্যালস

কলকাতা ও রাজস্থানের দ্বৈরথ আইপিএলে হয়েছে ২৭ বার। তার মধ্যে ১৪টিতে জিতেছে কেকেআর, ১২টিতে জিতেছে রাজস্থান। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। গত দুই বছর দুই দলই পরস্পরের বিরুদ্ধে একটি করে ম্যাচ জিতেছে। শেষ পাঁচটি দ্বৈরথে কলকাতা জিতেছে তিনবার, রাজস্থান ২ বার।

রাজস্থান রয়্যালস এবারের আইপিএল শুরুটা করেছিল দারুণভাবেই। প্রথম পাঁচটি ম্যাচের চারটিতেই জিতেছিল। যদিও পরের ৬টির মধ্যে হেরেছে পাঁচটিতে। কলকাতা নাইট রাইডার্স হায়দরাবাদে সানরাইজার্সকে হারিয়ে আসার পর ইডেনে পাঞ্জাব কিংসকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে। কেকেআরও রাজস্থানের মতোই ৫টি ম্যাচে জিতেছে, পরাস্ত হয়েছে ৬টিতে।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার ও যশস্বী জয়সওয়াল ভালো ফর্মে। সঞ্জু স্যামসনও ব্যাট হাতে ভরসা দিচ্ছেন। যদিও শিমরন হেটমায়ার ফিনিশার হিসেবে কিছুটা ঔজ্জ্বল্য হারিয়েছেন। ইমপ্যাক্ট প্লেয়ারের সদ্ব্যবহার করতে না পারা, রবিচন্দ্রন অশ্বিনকে ব্যাটিং অর্ডারে তুলে আনার মতো কিছু বিষয় রাজস্থানকে সমস্যার মুখে ফেলেছে।

কলকাতা নাইট রাইডার্স

কেকেআর শিবির অবশ্য চনমনে মেজাজেই রয়েছে। অনুশীলনে ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজেও আত্মবিশ্বাস ধরা পড়ছে। বরুণ চক্রবর্তীর বোলিং, জেসন রয়, নীতীশ রানা, রিঙ্কু সিং আন্দ্রে রাসেলের ছন্দে থাকা নাইটদের মানসিকভাবে কালকের ম্যাচে এগিয়ে রাখবে। সুনীল নারিন কিংবা ভেঙ্কটেশ আইয়ারকেও চেনা ছন্দে পেতে চাইবে নাইট শিবির।

ট্রেন্ট বোল্ট চোটের কারণে খেলতে পারেননি। ইডেনে তিনি রাজস্থান রয়্যালস একাদশে ফিরতে পারেন। আজ তিনি সাংবাদিক বৈঠকেও এসেছিলেন। জো রুটকে খেলানো হবে নাকি, দলের ভারসাম্য বাড়াতে অ্যাডাম জাম্পা বা ওবেদ ম্যাককয়ে খেলানো হবে সেটা দেখার। ধ্রুব জুরেল বা কুলদীপ যাদবকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হতে পারে।

অ্যাডাম জাম্পা

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), জো রুট, দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল। কুলদীপ যাদব নামবেন বোলিংয়ের সময়।

কলকাতা নাইট রাইডার্স উইনিং কম্বিনেশন ধরে রাখবে। সম্ভাব্য একাদশ- জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। বোলিংয়ের সময় ইমপ্যাক্ট সাব সুযশ শর্মা।

যুজবেন্দ্র চাহাল

কালকের ম্যাচ চলাকালীন গরম বা বাতাসে আপেক্ষিক আর্দ্রতার চ্যালেঞ্জ থাকলেও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা। চলতি আইপিএলে ইডেনে প্রথম ইনিংসের গড় স্কোর ২০৫। উইকেট ভালো হওয়ায় কোনও স্কোর নিরাপদও নয়। যুজবেন্দ্র চাহাল কাল ডোয়েইন ব্র্যাভোকে টপকে এককভাবে আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হতে পারেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+