ব্যাটিং বিপর্যয়ে ধরাশায়ী পাঞ্জাব, বোলারদের দাপটে আইপিএলের মাস্ট উইন ম্যাচে চালকের আসনে হায়দরাবাদ

ব্যাটিং বিপর্যয়ে ধরাশায়ী পাঞ্জাব, আইপিএলের মাস্ট উইন ম্যাচে চালকের আসনে হায়দরাবাদ

আইপিএলের অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ভয়ানক ব্যাটিং বিপর্যের সম্মুখীন হল পাঞ্জাব কিংস। চিপকের মন্থর উইকেটের পুরো সুবিধা নিলেন হায়দরাবাদের বোলাররা। বাইশ গজে আগুন ঝরালেন খলিল আহমেদ, অভিষেক শর্মা, রশিদ খানরা। নির্ধারিত ২০ ওভারে হারিয়ে টেনেটুনে ১২০ রান তুলতে সক্ষম হয়েছে পাঞ্জাব।

ব্যাটিং বিপর্যয়ে ধরাশায়ী পাঞ্জাব, বোলারদের দাপটে আইপিএলের মাস্ট উইন ম্যাচে চালকের আসনে হায়দরাবাদ

আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। চেন্নাইয়ের এমএ চিদম্বরম বা চিপক স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে বড় রান করে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানোই তাঁর লক্ষ্য ছিল বলে জানিয়েছিলেন কেএল রাহুল। পিচ মন্থর হওয়ায় এবং সন্ধ্যায় শিশিরে পড়ার সম্ভাবনা থাকায় রান তাড়া করে ম্যাচ জেতা মুশকিল হবে বলে মনে করেছিলেন পাঞ্জাব অধিনায়ক।

চিপকের ঘূর্ণি পিচে রাহুলের সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হয়। অধিনায়ক নিজে ৬ বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরে যান। ২৫ বল খেলেও ২২ রানের বেশি করতে পারেননি প্রথম থেকেই নড়বড়ে মনে হওয়া মায়াঙ্ক আগরওয়াল। মাত্র দুটি চারকে সঙ্গী করে ১৭ বলে ১৫ রান করে আউট হন ক্রিস গেইল। হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ডাইরেক্ট থ্রো-র সৌজন্যে কোনও বল না খেলেই বাইশ গজ ছাড়তে হয় নিকোলাস পুরানকে।

পাঁচ নম্বরে নেমে খানিকটা ব্যাট চালানোর চেষ্টা করেন দীপক হুড়া। কিন্তু তিনিও ১১ বলে ১৩ রান করে আউট হয়ে যান। দুটি চার আসে তাঁর ব্যাট থেকে। চলতি আইপিএলে প্রথম বার পাঞ্জাব কিংসের জার্সিতে খেলতে নামা মোয়েসেস হেনরিকস ১৭ বলে ১৪ রান করে আউট হয়ে ক্রিকেট প্রেমীদের আশাহত করেন। ১১ বলে ৬ রান করে আউট হন আইপিএলে পাঞ্জাবের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা ফ্যাবিয়ান অ্যালেন।

পাঞ্জাবের হয়ে খানিকটা চেষ্টা করেন শাহরুখ খান। কিন্তু তিনিও ১৭ বলে ২২ রান করে আউট হয়ে যান। দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। সানরাইজার্স হায়দরাবাদের ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন খলিল আহমেদ। ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন তরুণ অভিষেক শর্মা। একটি করে উইকেট নেন রশিদ খান, ভুবনেশ্বর কুমার ও সিদ্ধার্থ কৌল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+