মুম্বইয়ে অনুশীলন শুরু কার্তিকদের, নাইট শিবিরে স্বস্তি আনলেন শাকিব
জল্পনার অবসান। আইপিএল খেলতে চলে এলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। দেশের হয়ে টেস্ট সিরিজ না খেলে তাঁর আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তিনি অনুমতি পাবেন কিনা তা নিয়ে সংশয়ও তৈরি হয়। শাকিব বলেছিলেন, টি ২০ বিশ্বকাপের কথা ভেবেই তাঁর এই সিদ্ধান্ত। এরপরও বিসিবি শাকিবকে আইপিএল খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলেও জল্পনা ছিল। তবে বিসিবি আর বেশি জল গড়াতে না দিয়ে শাকিবকে আইপিএল খেলার সবুজ সঙ্কেত দিয়েছে। যদিও শাকিবকে প্লে অফে পাবে না কেকেআর।
Can not keep calm! স্বাগত শাকিব 💜✨
— KolkataKnightRiders (@KKRiders) March 28, 2021
Look who just checked in! 🤩 @Sah75official #KKR #HaiTaiyaar #IPL2021 pic.twitter.com/1EfaXQbTov
সীমিত ওভারের সিরিজ খেলতে শাকিব ভারত থেকেই উড়ে যাবেন শ্রীলঙ্কায়। শাকিবকে ১৮ মে অবধি আইপিএল খেলার অনুমতি দিয়েছে বিসিবি। শ্রীলঙ্কায় বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ শুরু হবে ২০ মে। গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে মঙ্গলবার থেকে মীরপুরে শের-এ-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন শাকিব। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং অনুশীলনও করেন। গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তাঁর উচ্ছ্বসিত প্রশংসাও করেন শাকিব।
Quarantine done ✅
— KolkataKnightRiders (@KKRiders) March 27, 2021
Preparations on! 🏏#KKR #HaiTaiyaar #IPL2021 #Cricket pic.twitter.com/MrwUhY5pnW
শাকিবরা মুম্বই পৌঁছে যখন কোয়ারান্টিন পর্ব কাটাচ্ছেন আইপিএলের নিয়ম অনুসারে, তখন এই পর্ব কাটিয়ে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে একে একে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে নেমে পড়ছেন ক্রিকেটাররা। বরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠী, কমলেশ নাগরকোটি, সন্দীপ ওয়ারিয়র ও বৈভব অরোরা সহকারী কোচ অভিষেক নায়ার ও সহকারী বোলিং কোচ ওঙ্কার সালভির তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছিলেন।
✌️ more happy faces out of quarantine at our training session last night 😍@DineshKarthik @Cuttsy31 #KKR #HaiTaiyaar #IPL2021 #Cricket pic.twitter.com/MpTQryDQVv
— KolkataKnightRiders (@KKRiders) March 28, 2021
গতকাল অনুশীলনে দেখা গেল আরও দুই তারকা ক্রিকেটারকে। কোয়ারান্টিন পর্ব কাটিয়ে অনুশীলন শুরু করেছেন দীনেশ কার্তিক ও বেন কাটিং। আজও জোরকদমে অনুশীলন করেছে কেকেআর।
The #Knights are back out on the field, and we're loving it 🤩#KKR #HaiTaiyaar #IPL2021 #Cricket pic.twitter.com/7xsIOm6ryV
— KolkataKnightRiders (@KKRiders) March 28, 2021
গতকাল নাইটদের হোটেলে যোগ দিয়েছেন হরভজন সিং। তিনি সাতদিনের কোয়ারান্টিন কাটিয়ে অনুশীলন শুরু করবেন। প্যাট কামিন্স ২ এপ্রিল মুম্বই পৌঁছে ৯ তারিখ থেকে অনুশীলন শুরু করবেন। নাইটদের প্রথম ম্যাচ ১১ এপ্রিল।
What would #KamleshNagarkoti's and #SandeepWarrier's talk show be called? 🤔#KKR #HaiTaiyaar #IPL2021 #Cricket pic.twitter.com/VBTJceNeDd
— KolkataKnightRiders (@KKRiders) March 28, 2021
একনজরে দেখে নেওয়া যাক কবে কাদের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স: ১১ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ১৩ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ১৮ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২১ এপ্রিল-চেন্নাই সুপার কিংস, ২৪ এপ্রিল- রাজস্থান রয়্যালস, ২৬ এপ্রিল- পঞ্জাব কিংস, ২৯ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ৩ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৮ মে- দিল্লি ক্যাপিটালস, ১০ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ১২ মে- চেন্নাই সুপার কিংস, ১৫ মে- পঞ্জাব কিংস, ১৮ মে- রাজস্থান রয়্যালস, ২১ মে- সানরাইজার্স হায়দরাবাদ।












Click it and Unblock the Notifications