Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2021 : ৪২তম জন্মদিনে নজির গড়ার মুখে গেইল, ইউনিভার্স বসে আমোদিত বিশ্ব

IPL 2021 : ৪২তম জন্মদিনে নজির গড়ার মুখে গেইল, ইউনিভার্স বসে আমোদিত সোশ্যাল মিডিয়া

আজ সন্ধ্যায় আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস। ম্যাচে শেষ হাসি কারা হাসবে, তা অনেকটাই নির্ভর করবে ক্রিস গেইলের ব্যাটিংয়ের ওপর। সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব। কাকতালীয়ভাবে আজই আবার ইউনিভার্স বসের ৪২তম জন্মদিন। যিনি আইপিএলে এক অনন্য মাইলস্টোন গড়ার মুখে দাঁড়িয়ে রয়েছেন। বিশ্বের সর্বকালের সেরা টি২০ ক্রিকেটারে আমোদিত হয়েছে সোশ্যাল মিডিয়া।

ইউনিভার্স বসের ৪২তম জন্মদিন

ইউনিভার্স বসের ৪২তম জন্মদিন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তি ক্রিস গেইলের ৪২তম জন্মদিনে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। ইউনিভার্স বসকে বিশেষ দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর রেকর্ড ও পরিসংখ্যান নিয়ে লেখালেখি করেছেন নেটিজেনরা। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ১৫০০-র বেশি ছক্কা ও তিন হাজারের বেশি চার হাঁকানো গেইল জন্মদিনে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব।

আইপিএলের এলিট ক্লাব

আইপিএলের এলিট ক্লাব

আজ সন্ধ্যায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে পাঞ্জাব কিংস। এই মোকাবিলায় অন্তত অর্ধশতরান করলেই টুর্নামেন্টের এক এলিট ক্লাবে প্রবেশ করার সুযোগ পাবেন ক্রিস গেইল। আইপিএলে এখনও পর্যন্ত ১৪০টি ম্যাচ খেলে ৪৯৫০ রান করেছেন পাঞ্জাব কিংসের ব্যাটসম্যান। পাঁচ হাজার পূর্ণ করতে পারলে সপ্তম ব্যাটসম্যান হিসেবে এই এলিট ক্লাবে প্রবেশ করবেন ক্যারিবিয়ান কিংবদন্তি। আইপিএলে ৬টি শতরান ও ৩১টি অর্ধশতরান হাঁকিয়েছেন গেইল। এক ইনিংসে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৭৫।

এলিট ক্লাবের বাকি সদস্য

এলিট ক্লাবের বাকি সদস্য

আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রানের মালিক বিরাট কোহলি। আরসিবি-র হয়ে ২০০টি ম্যাচ খেলে তিনি ৬০৮১ রান করেছেন। দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান ১৮৪টি ম্যাচ খেলে ৫৫৭৭ রান করেছেন। ২০১টি ম্যাচ খেলে ৫৪৯৫ রান করা চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না রয়েছেন তৃতীয় স্থানে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। ২০৭টি ম্যাচ খেলে ৫৪৮০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এবি ডি ভিলিয়ার্স। ১৪৮টি ম্যাচ খেলে ৫৪৪৭ রান করেছেন ডেভিড। ১৭৭টি ম্যাচ খেলে ৫০৫৬ রান করেছেন এবিডি। এরা প্রত্যেকেই গেইলের আগে পাঁচ হাজার রানের ক্লাবে বসে রয়েছেন।

গেইলের কেরিয়ার

গেইলের কেরিয়ার

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০৩টি টেস্ট, ৩০১টি ওয়ান ডে এবং ৭৪টি টি২০ ম্যাচ খেলা ক্রিস গেইল তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭২১৪, ১০৪৮০ ও ১৮৫৪ রান করেছেন। তিন ফর্ম্যাট মিলিয়ে গেইলের শতরান সংখ্যা ৪২। টেস্ট ও ওয়ান ডে-র এক ইনিংসে তিনশো ও দুশো রান করতে সক্ষম থাকা গেইলকে টি২০ ক্রিকেটের ঈশ্বর বলে বিবেচনা করা হয়। কারণ এই ফর্ম্য়াটে ৪৪৬টি ম্যাচ খেলেছেন ইউনিভার্স বস। ১৪২৬১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। যা বিশ্বে সর্বাধিক। টি২০ ক্রিকেটে ২২টি শতরান ও ৮৭টি অর্ধশতরান এসেছে গেইলের ব্যাট থেকে। ২০-২০ ওভারের ক্রিকেটে এখনও পর্যন্ত ১০৪২টি ছক্ক ও ১১০৪টি চার মেরেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+