জয়ে ফিরতে মরিয়া পাঞ্জাব-মুম্বই, জেনে নিন দুই দলের প্রথম একাদশ

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের সরণিতে ফেরার লক্ষ্য নিয়ে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলই আজ চেন্নাইয়ের চিপকে শেষ ম্যাচ খেলছে। টস জিতে ফিল্ডিং নিয়েছেন পাঞ্জাব কিংস অধিনায়ক লোকেশ রাহুল। পাঞ্জাব দলে একটি পরিবর্তন হয়েছেন। মুরুগান অশ্বিনের জায়গায় প্রথম একাদশে এসেছেন লেগ স্পিনার রবি বিষ্ণোই। মুম্বই ইন্ডিয়ান্স অপরিবর্তিত।

জয়ে ফিরতে মরিয়া পাঞ্জাব-মুম্বই, জেনে নিন দুই দলের একাদশ

(ছবি- বিসিসিআই/আইপিএল)

আজকের দিনেই আইপিএলে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। তাঁর ব্যাটে এদিন ফের বড় রান প্রত্যাশা করছে পাঞ্জাব কিংস। টস জিতলে তিনি ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। তিনি মনে করছেন, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এদিনের ম্যাচে ডিউ ফ্যাক্টর সমস্যা তৈরি করবে না।

এবারের আইপিএলে দুই দলের খেলাতেই এবার ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও দলের ভারসাম্য, বর্তমান ফর্ম ও পারস্পরিক সাক্ষাতে অবশ্য এগিয়েই শুরু করবেন রোহিত শর্মারা। পয়েন্ট তালিকায় মুম্বই রয়েছে চারে, পাঞ্জাব সাতে। তবে চারটি ম্যাচ খেলে পাঞ্জাবের চেয়ে একটি ম্যাচেই বেশি জয় পেয়েছে মুম্বই। আইপিএলে দুই দল পরস্পরের বিরুদ্ধে ২৬টি ম্যাচ খেলেছে। ১৪টিতে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১২টি জিতেছে পাঞ্জাব। গত বছর প্রথম সাক্ষাতে মুম্বই জিতলেও দ্বিতীয় সাক্ষাতে পাঞ্জাব জিতেছিল সুপার ওভারে।

পাঞ্জাব কিংস: লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ময়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরাণ, শাহরুখ খান, মোজেস অনরিক্স, ফ্যাবিয়ান অ্যালেন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, অর্শদীপ সিং

মুম্বই ইন্ডিয়ান্স: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, জয়ন্ত যাদব, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরাহ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+