আইপিএল যুযুধান মুম্বই-বেঙ্গালুরুর শেষ পাঁচ সাক্ষাতের ফলাফল কোন দিকে ঝুঁকে?

আইপিএল যুযুধান মুম্বই-বেঙ্গালুরুর শেষ পাঁচ সাক্ষাতের ফলাফল কোন দিকে ঝুঁকে?

আর একদিন পরেই মহারণে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স। ২০২১ সালের আইপিএলের প্রথম ম্যাচে যুযুধান শিবিরের হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় বসে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে আইপিএলে দুই দলের শেষ পাঁচ সাক্ষাতের ফল দেখে নেওয়া যাক।

২০২০ সালের আইপিএলের দ্বিতীয় সাক্ষাৎ

২০২০ সালের আইপিএলের দ্বিতীয় সাক্ষাৎ

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া আইপিএলের ৪৮তম লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই প্রতিপক্ষ। ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৪৫ বলে ৭৪ রান করেছিলেন দেবদত্ত পাড়িক্কল। মুম্বইয়ের হয়ে তিন উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। জবাবে ১৯.১ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল রোহিত শর্মা শিবির। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব।

২০২০ আইপিএলের প্রথম সাক্ষাৎ

২০২০ আইপিএলের প্রথম সাক্ষাৎ

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জবাবে ৫ উইকেট হারিয়ে একই রানে আটকে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সুপার ওভারে ম্যাচ জিতেছিল বিরাট কোহলি শিবির।

২০১৯ আইপিএলের দ্বিতীয় সাক্ষাৎ

২০১৯ আইপিএলের দ্বিতীয় সাক্ষাৎ

২০১৯ আইপিএলের দ্বিতীয় সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ছয় বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

২০১৯ আইপিএলের প্রথম সাক্ষাৎ

২০১৯ আইপিএলের প্রথম সাক্ষাৎ

২০১৯ সালের আইপিএলের প্রথম সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে পাঁচ উইকেট হারানো আরসিবি ১৮১ রানের বেশি তুলতে পারেনি। ছয় রানে ম্যাচ হেরেছিলেন বিরাট কোহলিরা।

২০১৮ আইপিএলের দ্বিতীয় সাক্ষাৎ

২০১৮ আইপিএলের দ্বিতীয় সাক্ষাৎ

২০১৮ সালের আইপিএলের দ্বিতীয় সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নির্ধারিত লক্ষ্যের ১৪ রান আগে থেমে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+